• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

মুহূর্তে উধাও গ্রাম পুলিশের মোটরসাইকেল

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১৭৯ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রাধা-গোবিন্দের লীলা কীর্তনের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন মুহূর্তেই উধাও হয়ে গেল গ্রাম পুলিশের মোটরসাইকেল। ঘটনাটি ঘটেছে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া পিটালীগাছা গ্রামে, যেখানে হরি সভার ভিড়কে কাজে লাগিয়ে চোর চক্র সক্রিয় হয়ে ওঠে।
ভুক্তভোগী গ্রাম পুলিশ রানা রবি দাস (২৮), শ্রীহরি বিহারী গ্রামের রজনী রবি দাসের ছেলে।
তিনি জানান, গত ৫ এপ্রিল বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটে হরি সভায় অংশ নিতে গিয়ে তার লাল-কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি সভাস্থলের গেটের পাশে হ্যান্ডেল লক করে রেখে ভেতরে প্রবেশ করেন।
প্রায় আধা ঘণ্টা পর, প্রসাদ গ্রহণ শেষে ফিড়ে এসে দেখেন তার মোটরসাইকেলটি আর সেখানে উধাও হয়ে গেছে। পরে আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি নিশ্চিত হন যে, অজ্ঞাতনামা চোরচক্র তার মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে।
ঘটনার সময় উপস্থিত ছিলেন রিপন চন্দ্র সরকার, মনিন্দ্রনাথ বসুসহ স্থানীয় আরও অনেকেই। ভুক্তভোগী জানান, পরিবারের সঙ্গে আলোচনা ও নিজস্বভাবে খোঁজাখুঁজির কারণে থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd