• সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

লিটন হোসেন আকাশ, দিনাজপুর / ১০২ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ২০২৬  পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১ টায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পরে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুর রহমান। অত্র বিদ্যালয়ের সভাপতি  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো: আব্দুল আউয়াল।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সাঈদ মাসুদ, মেজর সৈয়দ সাঈদ আবু বক্কর সিদ্দিক, ঢাকার আইডিয়াল কর্মাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো: বিল্লাল হোসেন, দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর ডি জি এম মো: নাসের আহম্মেদ সাগর, ভালো কাজের হোটেল এর প্রতিষ্ঠাতা পরিচালক আরিফুর রহমান সিহাব, দ্যা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর কর্মকর্তা আতিকুর রহমান, মজার স্কুলের প্রতিষ্ঠাতা আরিয়ান আরিফ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের দেশ গড়ার কারিগর। কিন্তু কারিগর হতে হলে পড়াশুনা করতে হবে। ভালো শিক্ষায় শিক্ষিত হতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিজ্ঞান ব্যাখায় বক্তারা বলেন, মোবাইল ফোনে ষ্টোরেজ (ধারণ ক্ষমতার জায়গা) ৫ থেকে ১০ জিবি, ধরেন ৫০ জিবি, কিন্তু মহান আল্লাহপাক সৃষ্ঠিকর্তা মানুষের মস্তিস্কে ২৫ হাজার লক্ষ জিবি ধারণ ক্ষমতা দিয়েছেন। যার আনুমানিক মুল্য ত্রিশ হাজার কোটি টাকা। এটি প্রত্যেকটি মানুষের মধ্যে রয়েছে। আপনারা যদি ক্লাস নাইনে বিয়ে করেন। তাহলে মস্তিষ্ক প্রসারিত হওয়ার সুযোগ কমে যাবে। বাল্য বিয়ে না করে, বিয়েকে রুখে দিয়ে পড়ালেখায় অগ্রগতি বাড়িয়ে,পড়ালেখায় মনোযোগি হয়ে দেশকে ভালোবেসে এগিয়ে নিতে হবে। আপনাদের মধ্যেই রয়েছে,ডাক্তার,ইঞ্জিনিয়ার,সেবক,সেবীকা,বিশিষ্ট ব্যবসায়ী,চাকুরীজীবী ইত্যাদি। এটি তখনি হবে যখন আপনারা বাল্য বিয়ে না করে, ৩০ হাজার কোটি টাকার জ্ঞানকে পড়াশুনায় অর্পিত করে সামনে এগিয়ে নিয়ে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd