• সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

উত্তর গোয়ালডিহি সপ্রাবি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

এস এম রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ৮০ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের খানসামা উপজেলার উত্তর গোয়ালডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া পারভীনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক আবেগঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ কর্মজীবন শেষে বিদায়ের এই মুহূর্তে শিক্ষক, শিক্ষার্থী ও উপস্থিত সকলের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক।

এসময় আরও উপস্থিত ছিলেন ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দসহ সুধীজন।

বক্তারা বিদায়ী প্রধান শিক্ষক রাবেয়া পারভীনের দীর্ঘ কর্মজীবনের নানা অবদান তুলে ধরে তাঁর সততা, দায়িত্ববোধ ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। তারা বলেন, তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে শৃঙ্খলা প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

অনুষ্ঠানের শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিদায়ী প্রধান শিক্ষক রাবেয়া পারভীন বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নতি ও বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd