• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার জেলা পরিষদ প্রশাসকের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন মোজাম্মেল বিশ্বাসের গ্রন্থ নিয়ে দিনাজপুর লেখক ফোরাম এর পাঠ পর্যালোচনা দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে আইডিইবি’র নতুন সভাপতি মিনারুল ইসলাম খান ও সা. সম্পাদক মনজূর মুর্শেদ সুমন বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার সংকটের মহাপ্রলয় ও বাংলাদেশের অর্থনৈতিক রক্ষাকবচ সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

শিক্ষার্থীদের মধ্যে জানার ও প্রশ্ন করার আগ্রহ বৃদ্ধি করতে হবে-এডিসি হাবিবুল হাসান

রফিক প্লাবন, দিনাজপুর: / ৩০৭ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস এম হাবিবুল হাসান বলেছেন, শিক্ষার্থীদের মধ্যে জানার ও প্রশ্ন করার আগ্রহ বৃদ্ধি করতে হবে। তবে তিনি বলেন, “অনেক সময় শিক্ষার্থীরা কিছুটা অদ্ভুত প্রশ্ন করে, যা স্বাভাবিক।”

শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর জিলা স্কুল আয়োজিত কবি কাজী কাদের নেওয়াজ অডিটোরিয়ামে ‘শিক্ষক-অভিভাবকগণের মতবিনিময় সভা (১ম পর্ব)’ এ তিনি এসব কথা বলেন।

এডিসি হাবিবুল হাসান আরও উল্লেখ করেন, “শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে শিক্ষার্থীদের সীমাবদ্ধ রাখা যাবে না। তাদের প্রতিদিন নিয়মিত খেলাধুলার সুযোগ দিতে হবে। কোনোভাবেই শিশুকাল নষ্ট করা যাবে না বা তাদের ‘ফার্মের মুরগি’ বানানো যাবে না।”

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “প্রত্যেক শিক্ষার্থীর রিডিং দক্ষতা বাড়াতে আরও নিবিড়ভাবে কাজ করতে হবে। কারণ শিশুরা কাদা মাটির মতো; শৈশবে যেভাবে গড়ে তোলা হবে, ভবিষ্যতেও সেভাবেই গড়ে উঠবে।”

দিনাজপুর জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. আফরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদ্য বিদায়ী পিআরএল-এ থাকা প্রধান শিক্ষক আবুল কাশেম। তিনি বলেন, বিদায় নিলেও স্কুলের পড়ালেখার মানোন্নয়নে আমি শিক্ষক হয়ে থাকতে চাই। স্কুলের শিক্ষক শাহজাহান সাজু’র সঞ্চালনায় দিবা শাখার সহকারি শিক্ষক সাইফুদ্দিন প্রমুখ।

অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন শারমীন আক্তার, যুগল সরকার, আবু তারেক প্রমুখ। তারা বলেন, স্কুলে খেলার ব্যবস্থা করতে হবে। কারণ স্কুল ছুটি শেষে অন্য কোথাও খেলতে দিয়ে নিরাপত্তাহীনতায় থাকতে হয়। এছাড়াও মতবিনিময় সভায় স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd