• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের রিহ্যাব সেন্টারের মাধ্যমে চিকিৎসা সেবা পাবে প্রতিবন্ধীরা-ইউএনও মোকলেদা খাতুন

দিনাজপুরে বিনামূল্যে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প

কাশী কুমার দাস, দিনাজপুর: / ২২৫ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

দিনাজপুরে ডায়াবেটিক হাসপাতালে বিনামূল্যে প্রখ্যাত প্লাস্টিক সার্জন ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকারের তত্ত্বাবধানে ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৪ এপ্রিল শনিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী ডায়াবেটিক হাসপাতালে আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার এর সার্বিক তত্ত্বাবধানে ৯ মাস হতে ১৫ বছরের রোগীদের বিশেষ করে শিশু রোগীদের জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা (টাকরা) রোগীদের বিনামূল্যে ৩ দিনব্যাপী অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার জানান, জন্মগত ঠোঁট কাঁটা ও তালু কাঁটা রোগীদের আমরা বিনামূল্যে অপারেশন, ফ্রি ঔষধ প্রদানসহ হাসাতপাতালে থাকাকালীন সময়ে রোগীদের খাবার, যাতায়াত ভাড়া প্রদান করে আসছি। তিনি আরও বলেন, দুর-দুরান্ত থেকে জন্মগত ঠোঁট কাঁটা, তালু কাঁটা রোগীদের আন্তর্জাতিক দাতব্য সংস্থা স্মাইল ট্রেইন এর সহযোগিতায় বিনামূল্যে আমি এবং আমার মেডিকেল টিম প্রতি মাসে দিনাজপুর ডায়াবেটিক হাসপাতালে এই অপারেশন কার্যক্রম পরিচালনা করে আসছি।

অপারেশন শেষে রোগীদের এবং রোগীর স্বজনদের কাউন্সিলিং করেন প্রখ্যাত প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ মোঃ সাজ্জাদ খন্দকার।

তিনি আরও বলেন দীর্ঘদিন ধরে ডায়বেটিক হাসপাতালে আমরা প্রতি মাসে এই ক্যাম্প করে জন্মগত বিশেষ করে শিশুদের ঠোঁট কাঁটা ও তালু কাঁটা অপারেশন বিনামূল্যে করে আসছি। ফলে সেই সব রোগী এখন স্বাভাবিক জীবন যাপন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd