• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে সংগীত শিল্পী কল্যাণ পরিষদের ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত

সাহেব আলী, দিনাজপুর: / ১০৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এর উদ্যোগে ঈদ পূণর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ রাতে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে শাহ ডেইরী’র সহযোগিতায় এ ঈদ পূণর্মিলনী অনুষ্ঠিত হয়। ঈদ পূণর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাটোয়ারী বিজনেস হাউস এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ সহিদুর রহমান পাটোয়ারী মোহন।

সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এর ভারপ্রাপ্ত সভাপতি মোছাঃ মাসুদা খাতুন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রশান্ত কুমার এর সঞ্চালনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি দিনাজপুর জেলা পশুসম্পদ কর্মকর্তা ডাঃ আশিকা আকবর তৃষা, বিশিষ্ট রাজনীতিবীদ মোঃ জহুরুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল, শাহ আলম শাহী, বিশিষ্ট শিল্পি ও সরকার শফিকুল ইসলাম বকুল, সংগীত শিল্পী কল্যাণ পরিষদ এর উপদেষ্টা আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

আলোচনা সভা শেষে ৩ বছরের জন্য সর্বসম্মতিক্রমে মোছাঃ মাসুদা খাতুনকে সভাপতি ও প্রশান্ত কুমারকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অগ্নিলা নৃত্য নিকেতনের পরিচালক রওনক আরা হক এর পরিচালনায় শিক্ষার্থীদের নৃত্য পরিবেশন ছাড়াও গান পরিবেশন করেন মাসুদা খাতুন, শাহ আলম শাহী, সাগর, রিনা, শিমুল কর্মকার, জুয়েল, নোভা ইত্যাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd