• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

দিনাজপুরে আধ্যাত্মিক সাহিত্য উৎসবের উদ্বোধন

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ২৩২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

বাংলাদেশ আধ্যাত্মিক সাহিত্য পরিষদ এর উদ্যোগে এবং নীলফামারী দরবার শরীফ এর সহযোগিতায় দিনাজপুরে ‘বাংলাদেশ আধ্যাত্মিক সাহিত্য উৎসব-২০২৬’ অনুষ্ঠিত হলো।

২৮ মার্চ শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এই সাহিত্য উৎসবের উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আধ্যাত্মিক সাহিত্য পরিষদের সভাপতি, নীলফামারী দরবার শরীফের পীর ও বিশিষ্ট কবি মনি খন্দকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ইতিহাস অধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, কবি ও সমাজ সেবক প্রিন্সিপাল আব্দুর রউফ চৌধুরী, কবি ও সমাজ সেবক আজমা আহসান, কবি ও ছড়াকার রাজ্জাক দুলাল, কবি ও দিনাজপুর সরকারি মহিলা কলেজের ইতিহাস বিভাগীয় প্রধান আলি ছায়েদ, কবি নন্দিনি লুইজা এবং দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল। অনুষ্ঠান সঞ্চালন করেন কবি ডি এম মুজিব ও অ্যাডভোকেট লিয়াকত আলী লাকি।

প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন দুলাল বলেন, বর্তমানে ছেলে-মেয়েদের মধ্যে লেখাপড়া জ্ঞান চর্চা সাহিত্য চর্চা সেই ভাবে লক্ষ্য করা যায় না। সমৃদ্ধ জাতি গঠন করতে হলে লেখাপড়া, জ্ঞানচর্চা, সাহিত্য চর্চার কোন বিকল্প নেই। তাই সাহিত্য চর্চায় সবাইকে মনোযোগী হতে হব। কারণ এগুলোর কোন বিকল্প নেই।

তিনি অভিযোগ করেন, স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি’র টুটি চেপে ধরতে চায়। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হলে অবশ্যই আমাদেরকে সাহিত্যচর্চায় মনোনিবেশ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দিতে গিয়ে কবি ও পীর মণি খন্দকার বলেন, আধ্যাত্মিকতা ছাড়া সাহিত্য চর্চা হয় না। সাহিত্যে যারা খ্যাতি লাভ করেছেন তাদের অধিকাংশেই আধ্যাত্মিকতার চর্চায় ছিলেন। তাই সাহিত্যের সাথে সাথে আমাদেরকে আধ্যাত্মিক শিক্ষা নিতে হবে। তাহলে আমরা মানুষের মতো মানুষ হতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথিগণ তাদের বক্তব্যে সাহিত্যচ র্চায় আধ্যাত্মিকতার স্ফুরণঘটানো দরকার বলে অভিমত ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দিনাজপুর ঘোড়াঘাট চিরিরবন্দর হাকিমপুর খানসামা নীলফামারী কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলা উপজেলা থেকে শতাধিক কবি সাহিত্যিক অংশগ্রহণ করেন এবং স্বরচিত কবিতা পাঠ এবং কেউ কেউ আবৃত্তি করেন।

দিনাজপুরের উল্লেখযোগ্য কবি সাহিত্যিকদের মধ্যে অংশগ্রহণ করেন কবি লুৎফর রহমান, দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, দিনাজপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক নুর-ই-আলম সিদ্দিকী, কবি অদিতি রায়, কবি মেহেনাজ পারভিন, কবি পপি হাসদাক, কবি কাওকাবুন কাকলি, কবি জোবায়ের আলী জুয়েল, কবি ইয়াসমিন আরা রানু, ছড়াকার মমিনুল ইসলাম, অ্যাডভোকেট সৈয়দ কেরামত হোসেন, অ্যাডভোকেট রাবেয়া খাতুন রানু, কবি জহিরুল ইসলাম, কবি লাভিন আক্তার, কবি পুষ্পিতা রায় প্রমুখ। অনুষ্ঠানে ছবি, ছড়াকার ও স্বাস্থ্য কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামালকে সম্মাননা দেওয়া হয়।

দিনাজপুরে অনুষ্ঠিত আধ্যাত্মিক সাহিত্য উৎসব ২০২৬ উপলক্ষে মনি খন্দকার এর সম্পাদনায় প্রকাশ করা হয় বিশেষ স্মরণিকা “কলব”।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd