• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৪৮০ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

দিনাজপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেন্সিডিল সমজাতীয় মাদক ও বিদেশি মদ জব্দ করেছে র‍্যাব-১৩। এ সময় দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১৩ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে দিনাজপুর সদর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের পাহাড়পুর আখড়াবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে— ১৪১ বোতল ফেয়ারডিল, ১০২ বোতল আরসি কাফ+, ৪০ বোতল এসকাফ, ২ বোতল ফেন্সিগ্রিপ, ১ বোতল উইনসেরেক্স এবং ৫ বোতল ফেন্সিডিলসহ সর্বমোট ২৯১ বোতল ফেন্সিডিল সমজাতীয় মাদক। এছাড়াও ২ বোতল ক্যারোস ব্র্যান্ডি জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন— পাহাড়পুর আখড়াবাড়ি এলাকার মো. ইকবাল (৫৩) এবং উত্তর বালুবাড়ি এলাকার মো. জুয়েল হোসেন (৩০)।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে অজ্ঞাত উৎস থেকে মাদক সংগ্রহ করে দিনাজপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd