• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবসের আলোচনা সভা-দোয়া মাহফিল

আব্দুর রাজ্জাক / ২০২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম।

২৫ মার্চ গণহত্যা ও স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে শহরের সিএনবি মোড়ের অভিজাত একটি রেস্টুরেন্টে জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সাংসদ সৈয়দ জাহাঙ্গীর আলম।
জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব মতিউর রহমান কাসেমীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল,আছিয়া অটো রাইস মিলের স্বত্বাধিকারী আলহাজ্ব রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।
এছাড়াও জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার মুফতী মুহাম্মদ শোয়াইব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন
জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর সদর শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম সরকার, সাধারণ সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল গাফফার,যুব জমিয়তের জেলা সভাপতি মাহমুদুল হাসান সানোয়ার,দিনাজপুর ওলামা দলের সাধারণ সম্পাদক মো.শাহিন আলম,দিনাজপুর যুব জমিয়ত সভাপতি মাওলানা মাহমুদ হাসান,জমিয়ত সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম মাযহারী, মাওলানা আব্দুল মান্নান,মো.মকবুল হোসেন, জেলা প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ ক্বারী মোস্তফা আল হুসাইনী,জেলা জমিয়ত সদস্য মাওলানা নুরুল ইসলাম জিহাদী,পৌর সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার আমন্ত্রিত উলামায়ে কেরামগন ও অঙ্গসংগঠনের নেতৃত্ববৃন্দ।
আলোচনা শেষে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত সকলেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd