• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

ইউসুফ আলী, দিনাজপুর: / ১৭৭ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
দিনাজপুরে সদর উপজেলায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম। ছবি: পল্লীবার্তা

দিনাজপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করলেন দিনাজপুর সদর-৩ আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর সদর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২৪ মার্চ-২০২৬ মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ২০২৫- ২০২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউস ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু বকর ছিদ্দীক, সদর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষারসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এ বিষয়ে সদর উপজেলা কৃষি অফিসার মো. আব্দুল্লাহ আল মাসুদ তুষার জানান, এবছর দিনাজপুর সদর উপজেলায় ৬৬৫ হেক্টর. জমিতে আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।  জাতীয় সংসদ সদস্য মহোদয়ের মাধ্যমে প্রণোদনা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। পর্যায়ক্রমে বাকি কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।
প্রসঙ্গত,পাট প্রণোদনা কৃষক সংখ্যা ৪০ জন প্রত্যেক কৃষক পাবে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সারও ৫ কেজি এমওপি সার। এ ছাড়াও প্রত্যেক কৃষক পাবে ৫ কেজি আউস বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার। আউশ প্রনোদনা পাবে ১০৫০ জন কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd