• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দুই টাকায় ঈদ উপহার পেলো হতদরিদ্ররা

সাহেব আলী, দিনাজপুর: / ২৬৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

দুই টাকার বিনিময়ে হতদরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয় মানবতার সংগঠন রক্তদান সমাজ কল্যাণ সংস্থা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট মাঠে ঈদ উপহার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত (সদর সার্কেল) পুলিশ সুপার আবদুল হালিম ও বিশেষ অতিথি দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মাইনুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু, সাধারন সম্পাদক মো. আশরাফুল ইসলাম, নির্বাহী সদস্য আমানুল্লাহ আমান, সাব্বির হাসিব ইমন প্রমুখ।

রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজু জানান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি সুনামের সাথে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় রক্তদান সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে বিভিন্ন এলাকার সুবিধা বঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে এই উপহার সামগ্রী দুই টাকার বিনিময় তুলে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রথমভাবে দুই শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে লাচ্ছা সেমাই, চিনিসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd