• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

দিনাজপুরে টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল

আব্দুস সালাম, দিনাজপুরে / ১৪০ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি নং-বি-১৯০০) দিনাজপুর টেলিকম বিভাগের উদ্যোগে সাধারণ সভা, ইফতার ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১০ মার্চ মঙ্গলবার দিনাজপুর টেলিকম বিভাগ কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাটেশ্রকই কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদ আলম মুন্সি। তিনি তার বক্তব্যে শ্রমিকদের অধিকার রক্ষা এবং টেলিযোগাযোগ খাতের উন্নয়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সংগঠনের প্রচার সম্পাদক মো. সোহেল মিয়া তিনি সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

দিনাজপুর টেলিকম বিভাগের সভাপতি মো. আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিক কর্মচারীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির সমৃদ্ধি এবং টেলিযোগাযোগ খাতের উত্তরোত্তর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত শেষে উপস্থিত সকলে একসাথে ইফতারে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd