• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন শব্দের প্রদীপ জ্বেলে এশিয়া পোস্ট: দিনাজপুরে সত্যের নতুন অভিযাত্রা বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ দিনাজপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক ধর্মঘট জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এবার কোরবানি হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণ ওজনের “রংবাজ” ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর 

ধানের শীষ প্রার্থীর সমর্থনে পৌর বিএনপির বিশাল নির্বাচনী র‌্যালী

আব্দুর রাজ্জাক / ১১২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
দিনাজপুর=৩ (সদর) আসনে বিএনপি'র ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে বিশাল র‌্যালী অনুষ্ঠিত

১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে বিশাল র‌্যালী করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ) দুপুরে দিনাজপুর শহরের জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিশাল র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিএনপি কার্যালয়ে এসে শেষ হয়।
মিছিলের পূর্বে সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি দিনাজপুরসহ দেশের উন্নয়নে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

দিনাজপুর=৩ (সদর) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলমের সমর্থনে বিশাল র‌্যালী অনুষ্ঠিত

র‌্যালী ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আখতারুজ্জান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল কাইয়ুম, মোহাম্মদ আলীসহ দিনাজপুর পৌর বিএনপির ১২টি ওয়ার্ডের বিএনপি ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd