আর একদিন বাকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। এরইমধ্যে ভোট কেন্দ্রগুলোকে ঝুঁকির মাত্রা অনুযায়ী শ্রেণীবদ্ধ করেছে দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। জেলার ৬টি সংসদীয় আসনে ৮৪৪টি কেন্দ্রের মধ্যে ২৫৭টি অত্যধিক ঝুঁকিপূর্ণ, ২৮২টি ঝুঁকিপূর্ণ এবং ৩০৫টি সাধারণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দিনাজপুর জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) ডিআই ওয়ান শহীদুল ইসলাম বলেন, ২৫৭টি অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর মধ্যে দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনে ৮৬টি, দিনাজপুর-২ (বোচাগঞ্জ ও বিরল) আসনে ২২টি, দিনাজপুর-৩ (সদর) আসনে ১২টি, দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে ২৫টি, দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে ৪৬টি এবং দিনাজপুর-৬ (বিরামপুর-হাকিমপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে ৬৬টি কেন্দ্র রয়েছে। ঝুঁকির কারণ হিসেবে ভোটার সংখ্যা বেশি থাকা, পূর্বের অগ্নিসংযোগ ও ভাংচুর, প্রার্থীদের বাড়ি ও রাজনৈতিক প্রভাবশালী নেতাদের উপস্থিতি, সীমান্ত সংলগ্ন কেন্দ্র এবং জনবহুল এলাকা বিবেচনা করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান তিনি।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ৬টি আসনে মোট ভোটার ২৬ লাখ ৬০ হাজার ৭৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ২৯ হাজার ৪৫৭ জন, নারী ভোটার ১৩ লাখ ৩১ হাজার ২৫৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ২২ জন। ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮৪৪টি এবং ভোট প্রদানের কক্ষ থাকবে ৪ হাজার ৯৯৩টি।
৬টি আসনের মধ্যে দিনাজপুর-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৭ হাজার ১৩৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৮ হাজার ৯১৯ জন, নারী ২ লাখ ৮ হাজার ২১২ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। মোট ভোট কেন্দ্র ১২৮ টি। বীরগঞ্জ উপজেলার মোট ভোটার ২ লাখ ৭৮ হাজার ৩১১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৩৯১ জন, নারী ১ লাখ ৩৮ হাজার ৯১৯ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোট কেন্দ্র ৮৫ টি।
অপরদিকে কাহারোল উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩৮ হাজার ৮২২ জন। এর মধ্যে পুরুষ ৬৯ হাজার ৫২৮ জন, নারী ৬৯ হাজার ২৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোট কেন্দ্র ৪৩ টি।
দিনাজপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭১ হাজার ৪৭৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৮৭ হাজার ১১২ জন, নারী ১ লাখ ৮৪ হাজার ৩৬৬ জন। মোট ভোট কেন্দ্র ১১৬ টি। বিরল উপজেলার মোট ভোটার ২ লাখ ৩০ হাজার ৫৬৫ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৮০৬ জন, নারী ১ লাখ ১৩ হাজার ৭৫৯ জন। মোট ভোট কেন্দ্র ৭১ টি। অপরদিকে বোচাগঞ্জ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৪০ হাজার ৯১৩ জন। এর মধ্যে পুরুষ ৭০ হাজার ৩০৬ জন এবং নারী ৭০ হাজার ৬০৭ জন। মোট ভোট কেন্দ্র ৪৫ টি।
দিনাজপুর-৩ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৫ হাজার ৬৩৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৫ হাজার ৪৮৬ জন, নারী ২ লাখ ১০ হাজার ১৪৮ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। মোট ভোট কেন্দ্র ১৩০ টি। এই আসনটি একটি মাত্র উপজেলা দিনাজপুর সদর নিয়ে গঠিত।
দিনাজপুর-৪ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২১ হাজার ২৭৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১১ হাজার ৩০৪ জন, নারী ২ লাখ ৯ হাজার ৯৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। মোট ভোট কেন্দ্র ১৩০ টি। খানসামা উপজেলার মোট ভোটার ১ লাখ ৫৩ হাজার ৯৫৯ জন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৫২২ জন, নারী ৭৬ হাজার ৪৩৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোট কেন্দ্র ৫২ টি। অপরদিকে চিরিরবন্দর উপজেলায় মোট ভোটার ২ লাখ ৬৭ হাজার ৩১৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৭৮২ জন, নারী ১ লাখ ৩৩ হাজার ৫৩৬ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোট কেন্দ্র ৭৮টি।
দিনাজপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৮ হাজার ৫৮৩ জন, নারী ২ লাখ ৩৮ হাজার ৯৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন। মোট ভোট কেন্দ্র ১৪১ টি। পার্বতীপুর উপজেলার মোট ভোটার ৩ লাখ ১৯ হাজার ৬২ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৫৯ হাজার ৫৩৯ জন, নারী ১ লাখ ৫৯ হাজার ৪২১ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন। মোট ভোট কেন্দ্র ৮৯ টি। অপরদিকে ফুলবাড়ী উপজেলায় মোট ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ৯৪৪ জন, নারী ৭৯ হাজার ৫০৯ জন এবং তৃতীয় লিঙ্গের ১ জন। মোট ভোট কেন্দ্র ৫২ টি।
দিনাজপুর-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৭ হাজার ৬৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭৮ হাজার ৮৬ জন, নারী ২ লাখ ৭৯ হাজার ৫৯৩ জন এবং তৃতীয় লিঙ্গের ১৩ জন। মোট ভোট কেন্দ্র ১৯৯ টি। বিরামপুর উপজেলার মোট ভোটার ১ লাখ ৫৬ হাজার ৭৩০ জন। এর মধ্যে পুরুষ ৭৭ হাজার ৮৪৭ জন, নারী ৭৮ হাজার ৮৭৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৫ জন। মোট ভোট কেন্দ্র ৬২ টি। নবাবগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫ হাজার ৬৯১ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন, নারী ১ লাখ ২ হাজার ২৫৩ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন। মোট ভোট কেন্দ্র ৭৩ টি। হাকিমপুর উপজেলায় মোট ভোটার ৮৩ হাজার ৩০০ জন। এর মধ্যে পুরুষ ৪১ হাজার ২৮৪ জন, নারী ৪২ হাজার ১২ জন এবং তৃতীয় লিঙ্গের ৪ জন। মোট ভোট কেন্দ্র ২৮ টি। ঘোড়াঘাট উপজেলায় মোট ভোটার ১ লাখ ১১ হাজার ৯৭২ জন। এর মধ্যে পুরুষ ৫৫ হাজার ৪৮৮ জন, নারী ৫৬ হাজার ৪৮৪ জন। মোট ভোট কেন্দ্র ৩৬ টি।
প্রসঙ্গত, জাতীয় সংসদের ৬টি আসনে এবার ১২টি রাজনৈতিক দলের ৩২ জন ও স্বতন্ত্র ৭ জনসহ মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। এর মধ্যে বিএনপি মনোনীত ৬ জন, জামায়াতে ইসলামী’র ৫ জন, জামায়াতের শরিক দল এনসিপি’র ১ জন, জাতীয় পার্টির ৬ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৫ জন, বাংলাদেশ মুসলিম লীগের ২ জন, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) ২ জন, গণঅধিকার পরিষদের ১ জন, জাকের পার্টির ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিশের ১ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র ১ জন, জনতার দলের ১ জন। মোট ৩৯ জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে দিনাজপুর সদর আসনে ২ জন নারী প্রার্থী রয়েছেন।