• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন শব্দের প্রদীপ জ্বেলে এশিয়া পোস্ট: দিনাজপুরে সত্যের নতুন অভিযাত্রা বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ দিনাজপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক ধর্মঘট জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এবার কোরবানি হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণ ওজনের “রংবাজ” ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর 

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান

জাতীয় ডেস্ক / ১০৩ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

আজ রোববার বাংলাদেশ নির্বাচন কমিশনে সংযুক্ত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের উপ পরিচালক মো. মামুন অর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, একটি প্রতারক চক্র নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাচনকালীন সম্মানী দেওয়ার কথা বলে তদের কাছ থেকে বিকাশ নম্বর সংগ্রহের চেষ্টা করছে।

প্রতারকরা ০১৩৪২০৪৬২৩২ এবং ০১৬১২৬৭৭০৭৪ নম্বর ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল করছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য হল—আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তাকে বিধি অনুযায়ী নির্বাচনকালীন সম্মানী দেওয়া হবে।

এ জন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই। নির্বাচন কমিশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে। -বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd