• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন শব্দের প্রদীপ জ্বেলে এশিয়া পোস্ট: দিনাজপুরে সত্যের নতুন অভিযাত্রা বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ দিনাজপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক ধর্মঘট জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এবার কোরবানি হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণ ওজনের “রংবাজ” ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর 

ঘোড়াঘাটে সহিংসতা ও নাশকতা দমনে যৌথ বাহিনীর মহড়া

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ১১৬ জন দেখেছেন
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা, নাশকতা ও বিশৃঙ্খলা দমন করতে মহড়া পরিচালনা করেছে যৌথ বাহিনী।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বিন্যাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঝুকি পুর্ণ ভোটকেন্দ্রে এই বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।

দিনাজপুর ভ্রমণ গাইড মহড়া শেষে সেনাবাহিনীর সাঁজোয়া যানসহ পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের পুরো উপজেলাজুড়ে টহল দিতে দেখা যায়।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনের দিন কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। কোনোভাবেই ভোটকেন্দ্র দখল বা গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের আয়োজনে এই মহড়ায় ভোটকেন্দ্র দখলের চেষ্টা প্রতিহত করা, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং জরুরি মুহূর্তে দ্রুত অভিযানের কৌশল প্রদর্শন করা হয়। একই সঙ্গে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিতের ওপর জোর দেওয়া হয়।

মহড়া পরিদর্শন শেষে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “নির্বাচন ঘিরে যেকোনো অপতৎপরতা রুখতে যৌথ বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করতে আমরা পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছি।”যৌথ বাহিনীর এই দৃশ্যমান তৎপরতায় স্থানীয় সাধারণ ভোটারদের মধ্যে স্বন্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd