• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

ঘোড়াঘাটে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি সেনাবাহিনী ও পুলিশের

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ২৫৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে।

রাতের আঁধার ও কুয়াশাচ্ছন্ন পরিবেশের মধ্যেই মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে এ চেকপোস্ট পরিচালিত হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯ টা থেকে উপজেলার হিলি মোড় ও রানীগঞ্জ বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর ২৫ বীর (সাপোর্ট ব্যাটালিয়ন)-এর মেজর আবু সাদাত মোঃ মুক্তাদিরের নেতৃত্বে ও ঘোড়াঘাট পুলিশের সদস্যদের সহযোগিতায় পরিচালিত চেকপোস্টে বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হয়েছে। চেকপোস্ট চলাকালীন বাস, মাইক্রোবাস সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক থামিয়ে কাগজপত্র যাচাই ও প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হয়।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতের বেলায় অপরাধ প্রবণতা রোধ, অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের যৌথ চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা।

মেজর আবু সাদাত মোঃ মুক্তাদির জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় জননিরাপত্তা নিশ্চিত এবং সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ভবিষ্যতেও সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd