• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন  দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন প্রতিবন্ধী শিশু ও যুবদের জন্য উপজেলা পর্যায়ে নাগরিক সংলাপ দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ

দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার 

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: / ১৭৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দিনাজপুরে নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদী থেকে অজ্ঞাত দুই যুবকের মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
১২ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলার ভিয়াইল ইউনিয়নের লক্ষীতলা ব্রীজের বানিয়াপাড়া খাড়ি এলাকায় কাঁকড়া নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করে পুলিশ।
মরদেহ দুইজনের পরিচয় পাওয়া যায়নি। তবে পুলিশ ও স্থানীয়রা বলছেন, তাদের বয়স আনুমানিক ৩২-৩৫ বছর হতে পারে।
চিরিরবন্দর থানার তদন্ত ওসি আহসান হাবিব মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, কাঁকড়া নদী থেকে সোমবার দুপুরে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের পরণে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি এখনো। পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহ দুটির ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd