• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেশি দামে বিক্রির আশায় ড্রামে পেট্রল মজুত, ব্যবসায়ী পেল কারাদণ্ড মুহূর্তে উধাও গ্রাম পুলিশের মোটরসাইকেল উত্তর গোয়ালডিহি সপ্রাবি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দীপশিখা বাস্তবায়িত বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী সাকিবকে গণ সংবর্ধনা প্রদান  বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক হরমুজ প্রণালী: মহাকালের দাবার বোর্ডে ইরানের এক অদৃশ্য ‘পারমাণবিক শঙ্খনাদ’ বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

বিশ্বকাপ দলে নেই জাকের আলী

স্পোর্টস ডেস্ক: / ৭৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

মিডল অর্ডার ব্যাটার জাকের আলি অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কনকে ছাড়া আগামী মাসে ভারত-শ্রীলংকার মাটিতে যৌথভাবে অনুষ্ঠেয় আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গত দুই বছর ধরে টি-টোয়েন্টি দলে থাকা নিয়মিত খেলোয়াড়দের উপর আস্থা রাখে নির্বাচকরা। তাই দলে কোন চমক নেই।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক লিটন দাস। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।

উদ্বোধনী ব্যাটার হিসেবে দলে আছেন সাইফ ও তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে অধিনায়ক লিটনের সাথে থাকছেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়।

ফিনিশারের দায়িত্ব পালন করবেন শামীম হোসেন পাটোয়ারী এবং নুরুল হাসান সোহান।

বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদের স্পিন অলরাউন্ডার হিসেবে দলে রাখা হয়েছে মাহেদি হাসান ও রিশাদ হোসেনকে।

পেস আক্রমণে থাকছেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ- ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

টুর্নামেন্ট শুরুর দিন ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলবে টাইগাররা।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd