• সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে গ্রাহক ফোরামের মানববন্ধন জাতীয় স্কুল ক্রিকেটে প্রথমবার চ্যাম্পিয়ন কালেক্টরেট স্কুল দিনাজপুরে কালেক্টরিয়ান জ্ঞান বিজ্ঞান ও বির্তক উৎসব অনুষ্ঠিত দিনাজপুর ইনস্টিটিউটের ৩৩তম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত স্কুল ফিডিং কার্যক্রম বানচালের ষড়যন্ত্র চলছে-দিনাজপুর বেকারী মালিক সমিতি ‘শব্দে গৈরিক তরঙ্গ’ কবিতা গ্রন্থের পাঠ উন্মোচন  শিশু রামিসা ধর্ষন হত্যাকান্ডে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দিনাজপুরে  মানববন্ধন  কাজের যোগ্যতার মাপকাঠি নির্ভর করে দক্ষতার উপর -এডিসি শিক্ষা ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩

বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৪৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক করেছে।

৭ এপ্রিল ২০২৬, দুপুর ২টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩১/৫-এস হতে আনুমানিক ০৮ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পিপলা কবিরাজ পাড়া নামক এলাকা হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ০২টি মোবাইল ফোন, ০৩টি সিমকার্ড এবং ০১টি মেমোরী কার্ড আটক করা হয়ঃ

মোঃ সালাম (৩৪), পিতা-মৃত আব্দুর রহমান, গ্রাম-পিপলা কবিরাজ পাড়া, পোস্ট-বাজনাহাট, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

উল্লেখ্য, জনাব প্রবীর বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিরল, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও বিজিবি, পুলিশ ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে উক্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক ১১ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ধ্বংস করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীকে অন্যান্য মালামালসহ বিরল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd