• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ১৭৩ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক করেছে।

৭ এপ্রিল ২০২৬, রাত ৮টা ২৫ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩১ হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাকুরা নামক স্থান হতে নিম্নেবর্ণিত ০১ জন আসামীসহ ৩৬৬ বোতল যৌন উত্তেজক সিরাপ এবং ০১টি ব্যাটারী চালিত কাভার্ড ভ্যান আটক করা হয়ঃ

মোঃ দুলাল হোসেন (৪০), পিতা-মৃত আকবর আলী, গ্রাম-পুড়িয়া মন্ডল পাড়া, পোস্ট-বিরল, থানা-বিরল, জেলা-দিনাজপুর।

আটককৃত আসামীকে যৌন উত্তেজক সিরাপ এবং ব্যাটারী চালিত কাভার্ড ভ্যানসহ বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,০৩,৯০০/- (দুই লক্ষ তিন হাজার নয়শত) টাকা।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd