• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জন্মাষ্টমী উদযাপন পরিষদের নতুন সভাপতি  তপন সাধারণ সম্পাদক মানিক  ইয়াসমিন ট্র্যাজেডি স্মরণে দিনাজপুর লেখক ফোরামের আলোচনা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত দিনাজপুরে ইয়াসমিন হত্যা দিবসে মহিলা পরিষদের মানববন্ধন কাহারোলে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বীরগঞ্জে এলজিইডির মহিলা কর্মীদের চেক বিতরণ খানসামায় বেলান রিভার রাবার ড্যাম সাইট পরিদর্শনে জাইকার প্রতিনিধি দল এসএসসি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ওয়ার্ল্ড ভিশন  দিনাজপুরে পরিবহন শ্রমিকের পরিবারকে ১৫ লাখ টাকা অনুদান প্রদান দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুল এন্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিনাজপুরে সিবিও সদস্যদের সক্ষমতা বিষয়ক কর্মশালার উদ্বোধন 

দিনাজপুর গার্লস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ইউসুফ আলী, দিনাজপুর / ১৬৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

২ এপ্রিল-২০২৬ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ ইউসুফ হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস, এম হাবিবুল হাসান ‌।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে সহায়ক।”

তিনি আরও বলেন, “বর্তমান প্রজন্মকে সুস্থ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত জরুরি।”

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন এডিসি শিক্ষা এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের সভাপতি।

এছাড়াও বেলুন-ফেস্টুন, ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd