• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [gtranslate]

জাতীয় দলে পুনরায় যুক্ত হওয়ার অপেক্ষায় সাকিব

স্পোর্টস ডেস্ক / ১৪১ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
সাকিব আল হাসান

বাংলাদেশ জাতীয় দলে পুনরায় যুক্ত হওয়ার অপেক্ষায় থাকা সাবেক অধিনায়ক সাকিব আল হাসান তার ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করেছেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাজনৈতিক মাঠে ফেরার ইঙ্গিত দিয়ে সমালোচনার মুখে পড়ার পর, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানিয়েছেন বর্তমানে তার একমাত্র লক্ষ্য কেবলই খেলা। ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে লাল-সবুজ জার্সিতে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই অলরাউন্ডার।

 

জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর এই ক্রিকেটারের বিরুদ্ধে হওয়া আইনি জটিলতাগুলো নিরসনে ইতিমধ্যে কাজ শুরু করেছে দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। মামলা প্রত্যাহার বা জামিনের ব্যবস্থা করে তাকে মাঠে ফেরাতে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে প্রয়োজনীয় নথিপত্রও পাঠানো হয়েছে। এর মাঝেই একটি ইংরেজি পত্রিকায় দেওয়া তার বক্তব্য নতুন করে বিতর্কের জন্ম দেয়। সেখানে তিনি নিজের দলের কার্যক্রম শুরু হলে পুনরায় রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

সোমবার রাতে নিজের ভেরিফায়েড পেজ থেকে দেওয়া এক বার্তায় সেই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন তিনি। ভক্তদের উদ্দেশ্যে দেওয়া ওই বার্তায় তিনি উল্লেখ করেন, গণমাধ্যমে আসা তার আগের কথাগুলো নিয়ে বেশ আলোচনা হচ্ছে। তাই নিজের অবস্থান পরিষ্কার করতে চান তিনি। এই মুহূর্তে ব্যাট-বল ছাড়া অন্য কোনো বিষয়ে মনোযোগ দিতে রাজি নন এই তারকা। সুযোগ পেলে দেশের হয়ে আরও কিছু দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেওয়ার আশা তার।

খেলা ছাড়ার পর দেশের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। তার মতে, দেশ গড়ার কাজে যুক্ত হওয়ার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্ম বেশ সহায়ক ভূমিকা পালন করে। তবে এর বাইরে থেকেও মানুষের কল্যাণে কাজ করা সম্ভব বলে মনে করেন তিনি। সবশেষে হাসিমুখে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর জন্য দেশবাসীর কাছে ভালোবাসা ও সমর্থন চেয়েছেন এই তারকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd