• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

অতিদরিদ্র আদিবাসী শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ করলেন সদর ইউএনও

ইউসুফ আলী, দিনাজপুর / ৫৫১ জন দেখেছেন
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

দিনাজপুর সদরের সীমান্তবর্তী এলাকায় আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও তমালিকা পাল।

ঠান্ডা হিমেল হাওয়ায় শীত জেঁকে বসেছে উত্তরের জেলা দিনাজপুরে। প্রচন্ড শীতে অসহায় ও দুস্থ মানুষ কাহিল হয়ে পড়েছে । এই শীত নিবারণের জন্য তারা খুঁজে বেড়াচ্ছে একটি শীতের কম্বল ও শীতবস্ত্র।

এই অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের আদিবাসী শিং সম্প্রদায় ও অতিদরিদ্র জনগণের মাঝে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

 

দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩১ ডিসেম্বর -২০২৫ বুধবার সন্ধ্যায় দিনাজপুর সদর উপজেলার সীমান্তবর্তী এলাকা ১০ নম্বর কমলপুর ইউনিয়নের প্রত্যন্ত অজপাড়া গ্রামের ৫০টি আদিবাসী শিং সম্প্রদায় পরিবার ও অতিদরিদ্র জনগণের মাঝে নিজ হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।

 

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফেরদৌস আহমেদ, ১০ নং কমলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নির্মল কুমার রায়, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd