• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শীতবস্ত্র পেয়ে মুখে হাসি

সাহেব আলী, দিনাজপুর: / ৬৬২ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী শীতবস্ত্র বিতরণ করছেন

দিনাজপুরে হাঁড় কাঁপানো শীতে মানুষের দুর্ভোগ কমাতে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এই শীতে কম্বল হাতে নিয়ে বাড়ী যাওয়ার সময় বৃদ্ধ ও বৃদ্ধাদের এক টুকরো মুখে হাসি শান্তনা দিচ্ছে শীত কম লাগবে।

৩০ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম ভাতখৈইর গ্রামে অসহায় ও দরিদ্রদের মাঝে লিটিল গার্ডেন কোচিং সেন্টার এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী।
লিটিল গার্ডেন কোচিং সেন্টার এর পরিচালক মোঃ তৈমুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রক্তদান সমাজ কল্যান সংস্থার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজু।

প্রধান অতিথি মোহাম্মদ নুরনবী বলেন, লিটিল গার্ডেন কোচিং সেন্টার ছাড়াও অসহায় শীতার্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শীতার্তদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

বিশেষ অতিথি রবিউল ইসলাম রাজু বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd