• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
  • [gtranslate]

পঞ্চগড়ে দুই জন স্বতন্ত্রসহ ১৯ জনের মনোনয়ন দাখিল

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড় প্রতিনিধি / ২৩৯ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
পঞ্চগড় জেলা নির্বাচন কার্যালয়

পঞ্চগড়ের ২ টি সংসদীয় আসনে দুই জন স্বতন্ত্রসহ মোট ১৯ জন মনোনয়ন দাখিল করেছেন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামানের কার্যালয় সূত্র জানায়, পঞ্চগড়-১ আসনে মোট ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপি ১ জন, এনসিপি ১ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার ১ জন, বাংলাদেশ লেবার পার্টি ১ জন, বাংলাদেশ জাসদের ১ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ১ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির ১ জন এবং গণঅধিকার পরিষদের ১ জন।।
পঞ্চগড়-২ আসনে ২ জন স্বতন্ত্রসহ মোট ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বিএনপির ১ জন, জামায়াতে ইসলামীর ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, জাতীয় গণতান্ত্রিক পার্টির ১ জন, বাংলাদেশ জাসদের ১ জন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ১ জন, জাতীয় পার্টির ১ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, (সিপিবি) ১ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টির, (বিএসপি) ১ জন এবং স্বতন্ত্র ২ জন।।
পঞ্চগড়-১
০১।। বিএনপি-মুহাম্মদ নওশাদ জমির
০২।। এনসিপি-মো. সারজিস আলম
০৩।। জাতীয় গণতান্ত্রিক পার্টি, (জাগপা) আল রাশেদ প্রধান।
০৪।। বাংলাদেশ লেবার পার্টি-মো. ফেরদৌস আলম
০৫।। বাংলাদেশ জাসদ- নাজমুল হক প্রধান
০৬।। বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-মো. সিরাজুল ইসলাম
০৭।। বাংলাদেশ সুপ্রিম পার্টি, মো.আব্দুল ওয়াদুদ বাদশা
০৮।। গণ অধিকার পরিষদ-মো.মাহাফুজুর রহমান
পঞ্চগড়- ২
১।। বিএনপি-ফরহাদ হোসেন আজাদ
২।। জামায়াতে ইসলামী- মো. সফিউল আলম
৩।। ইসলামী আন্দোলন বাংলাদেশ-মো. কামরুল হাসান প্রধান
০৪।। জাতীয় গণতান্ত্রিক পার্টি, (জাগপা) আল রাশেদ প্রধান।
০৫।। বাংলাদেশ জাসদ-মো. ইমরান আল আমিন
০৬।। লিবারেল ডেমোক্রেটিক পার্টি-মো. রেজাউল ইসলাম
০৭।। জাতীয় পার্টি-মো. লুৎফর রহমান রিপন
০৮।। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, (সিপিবি)-মো.আশরাফুল আলম
০৯।। বাংলাদেশ সুপ্রিম পার্টি, (বিএসপি)-মো. দেলোয়ার হোসেন
পঞ্চগড়-২ আসনে স্বতন্ত্র ২ জন।।
০১।। স্বতন্ত্র-রহিমুল ইসলাম বুলবুল (বিএনপি বহিষ্কৃত নেতা)
০২।। স্বতন্ত্র-মাহামুদ হোসেন সুমন (বিএনপির সাবেক সংসদ সদস্য মরহুম মজারহার হোসেনের ছেলে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd