• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে উৎসবমুখর পরিবেশে জাপা  প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল

সালাউদ্দিন আহমেদ, দিনাজপুর: / ৪৮৮ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুর সদর ৩ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির আহবায়ক আহমেদ শফি রুবেল মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে।

আচরনবিধি মেনে বড় ধরনের শোডাউন ছাড়াই আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে দিনাজপুরের ৬টি নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিল করেছেন জাতীয় পার্টি মনোনিত সম্ভাব্য এমপি প্রার্থীরা। সিমিত সংখ্যক নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে জেলা রিটানিং অফিসার এবং উপজেলা পর্য্যায়ে সহকারি রিটানিং অফিসারের কাছে মনোয়নপত্র তুলে দিয়েছেন তারা।
দিনাজপুর সদর ৩ আসনে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জেলা কমিটির আহবায়ক আহমেদ শফি রুবেল মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসক রফিকুল ইসলামের কাছে।
 এসময় উপস্থিত ছিলেন এডিএম নুর ই আলম সিদ্দিকী, জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন, নির্বাচন কর্মকর্তা আতাউল হক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জেলা কমিটির সদস্য সচিব জুলফিকার হোসেন, সাবেক পৌর কমিশনার রোকেয়া বেগম লাইজু, মীর তৌহিদুল ইসলাম স্বপন, মমতেহাজুল, আক্তারুজ্জামান তুহিনসহ অন্যান্য নেতারা।
এছাড়াও দিনাজপুর ১ ( বীরগঞ্জ – কাহারোল) আসনে শাহিনুর ইসলাম,  দিনাজপুর ২ ( বোচাগঞ্জ – বিরল) সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট জুলফিকার হোসেন, দিনাজপুর ৪ ( চিরিরবন্দর – খানসামা) আসনে নুরুল আমিন শাহ্,  দিনাজপুর ৫ ( পাবর্তীপুর- ফুলবাড়ী) আসনে আব্দুল গফুর এবং দিনাজপুর ৬ ( ঘোড়াঘাট,হাকিমপুর,বিরামপুর,নবাবগঞ্জ) আসনে রেজাউল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ছাড়া নির্বাচন মূখি জামায়াতে ইসলামী, জাতীয় পাটিসহ বাম জোটের প্রার্থীও পৃথক পৃথক ভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd