• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়াঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি গ্রেপ্তার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

দিনাজপুরের ৬টি আসনে ৪৮ প্রার্থীর মনোনয়ন দাখিল

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২৮৩ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
oplus_2

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দিনাজপুরের ৬টি আসনে ৪৮ জন মনোনয়ন দাখিল করেছেন। মোট ৫৭ টি মনোনয়নপত্র সংগ্রহ হলেও দাখিল করেছেন ৪৮ জন।

দিনাজপুর-১ আসন থেকে ৭ জন, দিনাজপুর-২ আসন থেকে ৯ জন, দিনাজপুর-৩ সদর আসন থেকে ১০ জন, দিনাজপুর-৪ আসন থেকে ৪ জন, দিনাজপুর-৫ আসন থেকে ১০ জন এবং দিনাজপুর-৬ আসন থেকে ৮ জন।

হেভিওয়েট প্রার্থীর মধ্যে দিনাজপুর সদর-৩ আসন থেকে বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দিনাজপুর-৬ আসন থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন।

মনোনয়নপত্র দাখিল করেছেন যারা-
দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসন থেকে বিএনপি প্রার্থী মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামের মতিউর রহমান, জাতীয় পার্টির শাহিনুর ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. চান মিয়া, গণ অধিকার পরিষদের রিজওয়ানুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরী।

দিনাজপুর-২ (বোচাগঞ্জ-বিরল) আসন থেকে বিএনপি প্রার্থী মো.
সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জাতীয় পার্টির মো. জুলফিকার
হোসেন, স্বতন্ত্র থেকে আনোয়ার হোসেন জীবন, জাতীয় পার্টি জেপি সুধীর চন্দ্র শীল, বাংলাদেশ মুসলিম লীগ মো. মোকারম হোসেন, জামায়াতে ইসলামী এ কে এম আফজালুল আনম, জুবায়ের সাঈদ, স্বতন্ত্র প্রার্থী আনম বজলুর রশিদ, রেজওয়ানুল কারিম রাবিদ।

দিনাজপুর-৩ সদর আসন থেকে বিএনপি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম, জনতার দল মো. রবিউল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. খাইরুজ্জামান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কিবরিয়া হোসেন, জামায়াতে ইসলামী মো. মাইনুল আলম, বাংলাদেশ মুসলিম লীগ লাইলাতুল রীমা, জাতীয় পার্টি থেকে আহমেদ শফি রুবেল, বাংলাদেশ খেলাফত মজলিস রেজাউল করিম, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি অমৃত কুমার রায়।

 

দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসন থেকে বিএনপি প্রার্থী
আখতারুজ্জামান মিয়া, জামায়াতে ইসলামীর আফতাব উদ্দিন মোল্লা,
জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. আনোয়ার হোসেন।

দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসন থেকে বিএনপি থেকে একেএম কামরুজ্জামান, স্বতন্ত্র মোহাম্মদ রুস্তম আলী, স্বতন্ত্র এজেডএম রেজওয়ানুল হক, স্বতন্ত্র এসএম জাকারিয়া বাচ্চু, জাতীয় পার্টির কাজী আব্দুল গফুর, স্বতন্ত্র মো. হযরত আলী বেলাল, জামায়াতে ইসলামীর মো. আনোয়ার হোসেন, এনসিপি মো. আব্দুল আহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাদের চৌধুরী, আমজনতার দল থেকে মো. ইব্রাহিম আল মন্ডল।

দিনাজপুর-৬ (বিরামপুর-ঘোড়াঘাট-নবাবগঞ্জ-হাকিমপুর) আসন থেকে বিএনপি প্রার্থী আবু জাফর মো. জাহিদ হোসেন, জামায়াতে ইসলামীর মো. আনোয়ারুল ইসলাম, এবি পার্টি মো. আব্দুল হক, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মো. আব্দুল হাকিম, জাতীয় পার্টি মো. রেজাউল হক, স্বতন্ত্র মো. শানেওয়াজ ফিরো শুভ শাহ, স্বতন্ত্র মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ মো. নুর আলম সিদ্দিক।

দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রফিকুল ইসলাম এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd