• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে আইন শৃখলা বিষয়ে সভা ও জিআর চাল বিতরণ ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

দিনাজপুরে গ্রাম আদালত বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: / ২৬৪ জন দেখেছেন
আপডেট : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুরে গ্রাম আদালত বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত বিষয়ক পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৪ ডিসেম্বর -২০২৫ বুধবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে কাঞ্চন সম্মেলন কক্ষে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়ে প্রকল্প স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়িত প্রকল্পে আওতায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন ও সভাপতিত্ব করেন স্থানীয় সরকার দিনাজপুর এর উপ-পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ জানে আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মোঃ নূর-ই আলম সিদ্দিকী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মোঃ রওনাকুল ইসলাম, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মোর্শেদ আলী খান।

উক্ত কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন (গ্রাম আদালতের কার্যক্রম, প্রচার বিষয়ক (আউটরিচ) কর্মকাণ্ড, স্থানীয় সরকারী ও বেসরকারী সংস্থার গুলোর ভূমিকা ইত্যাদি বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্প ডিস্ট্রিক ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দিক। এসময় সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধিগণ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সংবাদ কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd