
দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনসহ হাবিপ্রবি,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে।
সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী শহীদ সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। দিনাজপুর প্রেসক্লাবের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েলের নেতৃত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ অন্যান্য সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন ।
এ সময় শহীদদের স্মরনে ১ মিনিট সম্মান জানিয়ে নীরবতা পালন করা হয়।