প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৬, ৬:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৫, ১:১৫ এ.এম
দিনাজপুরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

দিনাজপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবি দিবস। এ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসনসহ হাবিপ্রবি,বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে।
সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর প্রেসক্লাবের উদ্যোগে দিনাজপুর সদর উপজেলার চেহেলগাজী শহীদ সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়। দিনাজপুর প্রেসক্লাবের সহ সভাপতি আজহারুল আজাদ জুয়েলের নেতৃত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল সহ অন্যান্য সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন ।
এ সময় শহীদদের স্মরনে ১ মিনিট সম্মান জানিয়ে নীরবতা পালন করা হয়।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫