• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বেশি দামে বিক্রির আশায় ড্রামে পেট্রল মজুত, ব্যবসায়ী পেল কারাদণ্ড মুহূর্তে উধাও গ্রাম পুলিশের মোটরসাইকেল উত্তর গোয়ালডিহি সপ্রাবি প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা চেহেলগাজী শিক্ষা নিকেতনে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দীপশিখা বাস্তবায়িত বিশ্ব ডাউন সিনড্রোম দিবস পালিত ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ঢাকা থেকে দিনাজপুর দৌড়ে জিরো পয়েন্ট স্পর্শকারী সাকিবকে গণ সংবর্ধনা প্রদান  বিরল সীমান্তে আসামীসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ আটক হরমুজ প্রণালী: মহাকালের দাবার বোর্ডে ইরানের এক অদৃশ্য ‘পারমাণবিক শঙ্খনাদ’ বিরল সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

আইপিএল নিলামে কোন দল খেলোয়াড় কিনবে কতজন

স্পোর্টস ডেস্ক: / ১৪১ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
আইপিএল ট্রফি, ছবি: সংগৃহীত

আগামী পরশু, আবুধাবিতে ২০২৬ আইপিএলের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে । এবার নিলামটি হবে ছোট পরিসরের, অর্থাৎ মিনি নিলাম। এরই মধ্যে বেশির ভাগ দলই তাদের পছন্দের ক্রিকেটারদের ধরে রেখেছে কিংবা ট্রেডের মাধ্যমে স্কোয়াড শক্ত করেছে। তবু কিছু ঘাটতি পূরণ করতেই দলগুলো নিলামে নামবে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে। রিটেইন ও ট্রেড প্রক্রিয়া শেষে এখন প্রতিটি দলের হাতে থাকা বাজেট, খালি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগই নির্ধারণ করবে নিলামের কৌশল।
এবারের নিলামে সবচেয়ে বড় বাজেট নিয়ে নামছে কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৬৪.৩০ কোটি রুপি। এই অর্থ দিয়ে তারা মোট ১৩ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে সর্বোচ্চ ৬ জন হতে পারেন বিদেশি। বিপরীতে সবচেয়ে টানাটানির মধ্যে রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। তাদের হাতে আছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই সীমিত বাজেট নিয়ে তারা মোট ৬ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি নেওয়ার সুযোগ মাত্র ১ জন।
চেন্নাই সুপার কিংস নিলামে নামছে বেশ স্বচ্ছল অবস্থানে। তাদের হাতে রয়েছে ৪৩.৪০ কোটি রুপি। স্কোয়াডে ৯টি জায়গা খালি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ সর্বোচ্চ ৮ জন। সানরাইজার্স হায়দরাবাদর হাতেও আছে ভালো বাজেট-২৫.৫০ কোটি রুপি। তারা মোট ১০ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে ২ জন বিদেশি হতে পারেন।
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নিলামে নামছে ২২.৯৫ কোটি রুপি হাতে নিয়ে। তাদের স্কোয়াডে বাকি আছে ৬টি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে ৮ জন। দিল্লি ক্যাপিটালসর হাতে রয়েছে ২১.৮০ কোটি রুপি। তারা ৮ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ ৫ জন।
মাঝারি বাজেট নিয়ে নিলামে নামছে কয়েকটি দল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হাতে আছে ১৬.৪০ কোটি রুপি। তারা মোট ৮ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি হতে পারেন ২ জন। প্রায় একই অবস্থায় রয়েছে রাজস্থান রয়্যালস। তাদের হাতে ১৬.০৫ কোটি রুপি, ৯ জন খেলোয়াড় কেনার সুযোগ থাকলেও বিদেশি নেওয়া যাবে মাত্র ১ জন।
পাঞ্জাব কিংস নিলামে নামছে ১১.৫০ কোটি রুপি নিয়ে। তারা মোট ৮ জন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে ২ জন। আর গুজরাট টাইটানসর হাতে আছে ১২.৯০ কোটি রুপি। তারা ৫ জন খেলোয়াড় কিনতে পারবে এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ ৮ জন।
সব মিলিয়ে, ২০২৬ আইপিএলের এই মিনি নিলামে বড় বাজেটের দলগুলো যেখানে তারকা খেলোয়াড়ের দিকে ঝুঁকতে পারবে, সেখানে কম বাজেটের দলগুলোর মূল লক্ষ্য হবে সস্তায় নির্ভরযোগ্য ক্রিকেটার তুলে আনা। বাজেট, খালি জায়গা আর বিদেশি কোটা-এই তিনের সঠিক সমন্বয়ই নির্ধারণ করবে নিলামের শেষ হাসি।
সময়ের আলো


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd