• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে বিজিবি কর্তৃক আটককৃত প্রায় ১১ কোটি টাকার মাদক ধ্বংস  নাট্যলোকের নক্ষত্র-কাজী বোরহান’ গ্রন্থের মোড়ক উন্মোচন কাহারোলে বাল্য বিবাহে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রংপুরে তথ্য অধিকার বিষয়ক অংশীজন প্রশিক্ষণ অনুষ্ঠিত দিনাজপুরে “আমরা জুলাই যোদ্ধা” সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কার্যক্রম পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘আমরা জুলাই যোদ্ধা’র অবস্থান কর্মসূচি এফপিএবি দিনাজপুর শাখা কার্যালয় ‘মেডিসিন কর্ণার’ উদ্বোধন দিনাজপুরে জিয়া মঞ্চের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত ৫ দিনেও খোঁজ মেলেনি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের

দিনাজপুরের ৬টি আসনে জাপার দলীয় মনোনয়ন ফরম বিতরণ

সালাউদ্দিন আহমেদ, দিনাজপুর: / ১৭৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
দিনাজপুর জাতীয় পার্টির বর্ধিত সভায় বক্তব্য রাখছেন জেলা কমিটির আহ্বায়ক আহমেদ শফি রুবেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করেছে জাতীয় পাটির জেলা কমিটি। আজ শুক্রবার সন্ধ্যায় কালিতলাস্থ দলীয় কার্যালয় আয়োজিত বর্ধিত সভায় নির্বাচনী মনোনয়ন ফরম বিতরণ করা হয়।

সভার সভাপতিত্ব করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির আহবায়ক আহমেদ শফি রুবেল। সভা পরিচালনা করেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার হোসেন।

সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাশী শাহিনুর ইসলাম ও সাইফুল্লাহ চৌধুরী, দিনাজপুর-২ আসনে অ্যাডভোকেট জুলফিকার হোসেন, দিনাজপুর সদর-৩ আসনে আহমেদ শফি রুবেল, দিনাজপুর-৪ আসনে আব্দুল আলিম হাওলাদার ও নুরুল আমিন শাহ্, দিনাজপুর-৫ আসনে সোলায়মান সামি, কাজী আব্দুল গফুর ও অ্যাডভোকেট নুরুল ইসলাম এবং দিনাজপুর-৬ আসনে জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট রেজাউল।

আরও বক্তব্য দেন ডা. আনোয়ার হোসেন, রোকেয়া বেগম লাইজু, লাইসুর লাভলু, মমতাজ আলম, পৌর কমিটির সাধারণ সম্পাদক সোয়েব ইফতেখার, সদর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক বিধান চক্রবর্তী বাসু, যুব সংহতির জেলা কমিটির আহ্বায়ক নাসিম খান পীরু, স্বেচ্ছাসেবক পাটি জেলা কমিটির আহ্বায়ক শফিক আহমেদ, হাকিমপুর উপজেলা কমিটির নেতা জাহানুর ইসলাম, বোচাগঞ্জের নেতা আব্দুল আলিম, কাহারোলের নেতা মনির হোসেন, বিরলের নেতা দুলাল হোসেন এবং নবাবগঞ্জের নেতা সুলতানসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, নির্বাচনে অংশগ্রহনের বিষয়ে কেন্দ্রীয় নির্দেশনা পেলেই ভোটের মাঠে লড়াই করে জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে বিজয়ী করে ক্ষমতায় আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd