• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ পরিদর্শনে রামেবি প্রতিনিধি দল দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আওয়ামী সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি দিনাজপুরে সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপনে রেজিস্ট্রেশন কাহারোলে শিশু ফোরামের নুতন কমিটি গঠন দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ২৯ বিজিবি’র সাড়ে ৩ লাখ টাকার মাদকদ্রব্য জব্দ দিনাজপুরে উদ্যোক্তা কর্মসূচি বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দীপশিখার উদ্যোগে দক্ষতাবৃদ্ধি প্রশিক্ষনের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হরিপুর সীমান্তে মাদকসহ ১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ দিনাজপুরে ৭৩০তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন

চিকিৎসার আলো ছড়াবে দিনাজপুরে, ঢাকামুখী যাত্রা থামানোর প্রত্যয়-ডা. জাহিদ

খাদেমুল ইসলাম, দিনাজপুর / ১৪৮ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

চিকিৎসার জন্য দূর ঢাকার পথে ছুটতে হবে না—দিনাজপুরেই মিলবে উন্নত চিকিৎসার সুযোগ। এমন প্রত্যয়ের কথাই জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেন।

তিনি বলেন, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালকে ১ হাজার শয্যায় উন্নীত করার কাজ চলছে। প্রয়োজন হলে শয্যাসংখ্যা ১ হাজার ৫০০-তে উন্নীত করা হবে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নবনির্মিত কেবিন ব্লক উদ্বোধন ও হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

ডা. জাহিদ হোসেন বলেন, “রোগীদের উন্নত চিকিৎসার জন্য যাতে আর ঢাকায় যেতে না হয়, সেই ব্যবস্থা করা হবে। শুধু প্রয়োজন সময় ও সবার সহযোগিতা।”

দিনাজপুর মেডিকেল কলেজের নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, “দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল বিএনপি প্রতিষ্ঠা করে। সেই মেডিকেল কলেজের নাম ফ্যাসিস্ট আমলে হাইজ্যাক করা হয়েছিল। বর্তমানে তা আবার আগের নামেই ফিরে এসেছে।”

হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, মানুষের চিকিৎসার প্রয়োজন মেটাতে অবকাঠামো ও সেবার পরিসর আরও বাড়ানো হচ্ছে। তাঁর মতে, সময়ের সঙ্গে চিকিৎসাসেবার চাহিদাও বাড়ছে; সেই চাহিদা পূরণে প্রয়োজন পরিকল্পিত উন্নয়ন ও সম্মিলিত উদ্যোগ।

হাসপাতাল পরিদর্শনকালে তিনি চিকিৎসাসেবার বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন এবং রোগীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাদেক আলী, হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচিসহ সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd