• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর  কাহারোলে দেশী গরু ও মহিষ পালনে সাফল্য অর্জন দিনাজপুরে পুজার্চনার মধ্য দিয়ে মনসা পূজা অনুষ্ঠিত দিনাজপুরে সীমান্তের ১৫ যুবককে প্রশিক্ষণ দিল বিজিবি ৭ দফা দাবিতে দিনাজপুরে দলিল লেখক সমিতি স্মারকলিপি পেশ  ঘোড়াঘাটে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বাল্যবিয়ে মুক্ত ঘোষণার আগে ও পরে প্রচার ও জনসচেতনা কার্যক্রম দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত মোহাম্মদ আলী এন্ড ফয়জুন নেছা মেমোরিয়াল হাই স্কুল অডিটোরিয়ামের উদ্বোধন করলেন এডিসি (সার্বিক) ট্রাকের ধাক্কায় মারা গেল মোটরসাইকেলের দুই আরোহী

দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর 

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৪৯ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-২৪৫) এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর নব-নির্বাচিত কার্য নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টায় দিনাজপুর শহরের পিডিবি মোড় সংলগ্ন উত্তর গোসাইপুরস্থ ইউনিয়নের নিজস্ব প্রধান কার্যালয়ের মিলনায়তনে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব-নির্বাচিত সভাপতি শ্রী বিপ্লব কুন্ডু ও সাধারণ সম্পাদক মো. সাদাকাতুল বারী সাদাসহ নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদের দায়িত্ব হস্তান্তর করান ইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার নয়ন উদ্দিন , যুগ্ম আহবায়ক মো. শাহ আলম, সদস্য মো. শফিউদ্দীন শাহ রুবেল, মো. আবু হেনা মানিক, মো. মজিবর রহমান, মো. ওবায়দুল ইসলাম, মো. নুর জামান উজ্জল সহ সাবেক সভাপতি মো. আলতাফ হোসেন।

 

দায়িত্ব হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যকরী সভাপতি মো. আবুল হোসেন, সহ-সভাপতি মো. নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শিবুল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফ উদ্দীন, অর্থ সম্পাদক মো. স্বাধীন আহম্মেদ, দপ্তর সম্পাদক মো. আব্দুল গফুরম সড়ক সম্পাদক মো. মিষ্টার আলী, সহ-সড়ক সম্পাদক মো. শরিফুল ইসলাম, প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. বছির উদ্দীন, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক মো. মাসুদ রানা, কার্যকরী সদস্য মো. ইয়ারব আলী, মো. মোস্তফা হেমন্ত কুমার মানিক, মো. শাহনেওয়াজ আলী, মো. রেজাউল ইসলাম রাজা ও মো. আব্দুল গফুরসহ সাধারণ সদস্যগণ।

প্রসঙ্গত, বুধবার (১২ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনাজপুরের নভারা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে দিনাজপুর জেলা ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন (রেজি নং রাজ-২৪৫)-এর ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ নির্বাচন সম্পন্ন হয়। এরপর ১৭ আগষ্ট সোমবার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd