দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের নিজস্ব ভবনের মহেশ প্রসাদ স্মৃতি মিলনায়তনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আশফাক আহমেদ (অ্যাডভোকেট) নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রক্তিম বসাক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গোলাম মাজেদুর রহমান।
১১ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার আগরওয়ালা, সহ-সভাপতি মো. আব্দুল গফুর, সহ-সাধারণ সম্পাদক সুকর্ন বসাক, কোষাধ্যক্ষ মো. সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মনি কুমার সাহা এবং দপ্তর সম্পাদক সুরেশ প্রসাদ।
এছাড়াও কার্য-নির্বাহী সদস্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন সন্দীপ বসাক, বাবুল প্রসাদ নন্দী এবং গনেশ প্রসাদ সাহা।
শপথ গ্রহণ শেষে নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, দিনাজপুর অঞ্চলের খাদ্যশস্য ব্যবসায়ী ও আড়তদারদের স্বার্থ রক্ষায় এবং ব্যবসা-বাণিজ্যের প্রসারে এই কমিটি অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের পূর্বে দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপের সদ্য সাবেক সভাপতি রনজিত বসাক এর সভাপতিত্বে জরুরী বিশেষ সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সদ্য সাবেক সাধারন সম্পাদক প্রতাপ সাহা পানু-সহ অন্যান্য সদস্যবৃন্দ। শেষে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।