• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে ইনডোর ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার দিনাজপুরে জিয়াউর রহমান ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি তারেক রহমান শুধু স্বপ্ন দেখেন না তা বাস্তবায়নও করেন-দিনাজপুরে সমাজকল্যাণ মন্ত্রী দিনাজপুরে গ্লোবাল টেলিভিশনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সংবিধানে সকল সম্প্রদায়ের মানুষের জন্য অধিকার রয়েছে-সদর ইউএনও দিনাজপুরে সাঁওতাল বিদ্রোহ দিবসে র‍্যালি দিনাজপুরে ড্রাইভিং লাইসেন্স দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত দিনাজপুরের শিক্ষার্থী আবরারের প্রথম স্থান অর্জন জাতীয় চিত্রাংকন প্রতিযোগিতায়  সুইড বাংলাদেশ এর জাতীয় কমিটির ২৮৮ তম সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৫ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)র বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১ জুলাই রাত ১১টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ বৈরচুনা বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৬/৭-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেলডাঙ্গি বটতলাপাড়া নামক এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd