• সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
কাহারোলে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির এমপি’র মানবিক উদ্যোগ দিনাজপুর খাদ্যশস্য আড়ৎদার মালিক গ্রুপে রক্তিম-ডাবলু-সুকর্ণ পরিষদের জয়লাভ দলিত জনগোষ্ঠীকে উন্নয়নের স্রোতধারায় আনতে হবে -ইউএনও তমালিকা পাল দিনাজপুরে অস্ত্রহীন যুদ্ধের ম্যানিফেস্টো গ্রন্থের মোড়ক উন্মোচন  হুইপ আখতারুজ্জামান মিয়ার শ্রদ্ধেয় বড় ভাইয়ের মৃত্যুতে জিয়া হার্ট ফাউন্ডেশনের শোক উৎসবের উল্লাসের আড়ালে ৫০–৭০ কোটি টাকার ক্ষতির হিসাব অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী দিনাজপুরে দশ ভিক্ষুককে পুনর্বাসনে নগদ অর্থ বিতরণ

নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর: / ৩৪ জন দেখেছেন
আপডেট : রবিবার, ২১ জুন, ২০২৬
ছবি: পল্লীবার্তা

জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততার লক্ষে গঠন করা হয়েছিল এই প্ল্যাটফর্ম। ডেমোক্রেসিওয়াচ এর ফেসিং প্রকল্পের আওতায় গঠিত এই প্লাটফর্মের ত্রৈমাসিক সভা হলো আজ ২১ জুন রোববার ।

সভায় উপস্থিত সদস্যদের অধিকাংশই নির্ধারিত বিষয়বস্তু ছাড়াও আলোচনা করেছেন মাদকের ভয়াল থাবা নিয়ে। সদস্যদের এই আলোচনায় মাদক নিয়ে চরম উদ্বেগ, উৎকণ্ঠা আর পারিপার্শ্বিক পরিবেশের অস্থিরতা ও দুশ্চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে ব্যাপকভাবে।

দিনাজপুরের পল্লীশ্রী মিলনায়তনে আয়োজিত ত্রৈমাসিক সভায় সভাপতিত্ব করেন নাগরিক প্ল্যাটফর্ম দিনাজপুর এর আহবায়ক আজহারুল আজাদ জুয়েল। ফেসিং প্রকল্পের জেলা সমন্বয়ক শহিদুর রহমান সভা সঞ্চালন করেন। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী, সমাজকর্মী মকিদ হায়দার শিপন, আদিবাসী নারী মুক্তি আন্দোলনের সভাপতি শিউলি বাঁড়া, কাহারোল এর অবসরপ্রাপ্ত শিক্ষক ও সমাজকর্মী আব্দুল মান্নান, বিরামপুরের আদিবাসী নেত্রী সুষমা টোপ্পো, পার্বতীপুরের ইয়াদ আলি প্রমুখ। আলোচকগণ বলেন যে, ইদানিং মাদক ভয়াবহ আকার ধারণ করেছে। বিরামপুরের চোঘোরিয়া, দিনাজপুর সদরের শেখপুরার রাজারামপুর সহ বেশ কিছু এলাকার নাম উল্লেখ করে আলোচকগণ বলেন যে, এইসব এলাকায় ইদানিং গাঁজাসেবী সহ অন্যান্য মাদক সেবিদের আখড়ায় পরিণত হয়েছে।

আলোচকদের অনেকে অভিযোগ করেন যে, কোন কোন জায়গায় মাদক সেবীদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ টাকা খেয়ে ছেড়ে দিয়েছে। এমন অবস্থা চললে সমাজে ভীষণ অস্থিরতা বাড়বে। মাদক সেবীদের দৌরাত্তে মানুষ টিকে থাকতে পারবে না। রাজারামপুরের প্রসঙ্গে এনে একজন বলেন, সেখানে অনেক বাড়িতে গাঁজা সেবনকারীরা জানলা দরজা ভেঙে দিচ্ছে। মানুষ ভয়ে ভয়ে থাকছে।

আলোচকদের কেউ কেউ বলেন, অনেক পরিবারে স্ত্রী আয় রোজগার করে বেকার স্বামীকে খাওয়াচ্ছেন। আবার স্ত্রীকেই নির্যাতন করছেন ওই বেকার স্বামী। এমন অবস্থা চলতে দেওয়া যায় না। স্বামীর বেকারত্ব নারী নির্যাতনের অন্যতম কারণ।

একজন আলোচক বলেন, শিল্প কলকারখানা বাড়িয়ে কর্মসংস্থান বাড়াতে হবে। কর্মসংস্থান হলে নারী পুরুষের বৈষম্য কমবে এবং নারী নির্যাতন কমে আসবে, মাদক সমস্যাও দূর হবে।

সভায় জেলা নাগরিক প্লাটফর্মের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোফাচ্ছিলুল মাজেদ, মামুনুর রহমান জুয়েল, শাহানাজ বেগম, মোহাম্মদ জালাল উদ্দিন, শিবু বাসফোর, আকলিমা বেগম মধুমনি, হাবিবা আক্তার মিম, শায়লা বেগম, শম্পা রানী কুন্ডু ও সামিউল আলম। সভা বাস্তবায়নে সামগ্রিক দায়িত্ব পালন করেন ফেসিং প্রকল্পের সিনিয়র অফিসার মোফাখখারুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd