• বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ

দিনাজপুরে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত

সাহেব আলী, দিনাজপুর: / ৪৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ইলেকট্রনিক পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপ নিয়মিতভাবে ‘সহযোগী সম্মেলন-২০২৬’ আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় দিনাজপুরে ইলেকট্রনিক পণ্যের বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের সহযোগী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন ২০২৬ মঙ্গলবার দিনাজপুরের ব্রাক লার্নিং সেন্টারে সকাল ১১ টায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শতাধিক ইলেকট্রনিক ও বৈদ্যুতিক পণ্য ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার মোঃ আমানত হোসাইন। অনুষ্ঠানে এমইপি গ্রুপের দিনাজপুরের পরিবেশক মোঃ আবু সায়েম এর সভাপতিত্বে ও টেরিটোরী ম্যানেজার দিনাজপুরের আবুল কালাম আজাদ এর সঞ্চালনে বক্তব্য রাখেন বিশেষ অতিথি এমইপি গ্রুপের রংপুর ডিভিশনাল সেলস ম্যানেজার শফিকুল ইসলাম শিপন, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সৈয়দ সাগির আহমেদ, বিশিষ্ঠ ব্যবসায়ী ইব্রাহীম হোসেন, মোঃ নাহিদ প্রমুখ।

সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ীরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন। এ সময় তারা পণ্যের মান, ব্যবহারিক সমস্যা ও বাজার চাহিদা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জবাবে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ^াস প্রদান করেন।

প্রধান অতিথি এমইপি গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজার মোঃ আমানত হোসাইন বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ ও মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহারের ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তাঁরা এমইপি গ্রুপের পণ্যের প্রতি আস্থা রাখার পাশাপাশি ব্যবসায়িক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান। তিনি বলেন, এমইপি গ্রুপ গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য প্রস্তুত ও সরবরাহে বদ্ধপরিকর। ক্রেতাদের জীবনের নিরাপত্তায় পণ্যের গুণগত মান নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেয় এমইপি। দেশের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স খাতে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এমইপি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এমইপি গ্রুপ মনে করে, তাদের এ সাফল্য ভোক্তা-কর্মীসহ দেশের সব মানুষের।

অনুষ্ঠানে ব্যবসা সম্প্রসারন এর লক্ষ্যে শতাধিক ব্যবসায়ীর সাথে আলোচনা সভা শেষে সেরা বিক্রেতাদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র এর ১ম বিজয়ী পেয়েছে ৩২ ইঞ্চি একটি হায়ার গুগল টিভি। এ ছাড়া সকলের জন্য উপহার প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৭২ সালে ঢাকার আজিমপুরে একটি ইলেকট্রিক কারখানা স্থাপনের মধ্য দিয়ে এমইপি প্রতিষ্ঠানটির সূত্রপাত হয়। বিভিন্ন প্রতিকূলতায় ১৯৭৪ সালে মোহাম্মাদী ইলেকট্রিক প্রোডাক্টস্ (এমইপি) নামে বরিশাল বিসিক শিল্প এলাকায় কারখানা স্থানান্তর করে। সেখানেই বাণিজ্যিকভাবে পণ্য উৎপাদনের মাধ্যমে প্রতিষ্ঠানটি স্বরূপে আত্মপ্রকাশ করে। উৎপাদিত পণ্য স্বল্প সময়ে মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd