• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ব্রাত্যজনের কথাকার শওকত আলী শীর্ষক আলোচনা অনুষ্ঠিত মহালয়ার পুন্যতিথিতে মহাশক্তির আবহন অনুষ্ঠানে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি দিনাজপুরে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আই হসপিটালের আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে ইউনাইটেড কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দিনাজপুরে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ শিক্ষার মেরুদণ্ড শক্ত না হলে ভেঙে পড়বে জাতি-এমপি জাহাঙ্গীর  দিনাজপুরে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা দিনাজপুর লায়ন্স ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবসে দিনাজপুরে র‍্যালি

 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা / ১৪২ জন দেখেছেন
আপডেট : বুধবার, ১৩ মে, ২০২৬

দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ঢাকা মোড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে অচেতন অবস্থায় পাঁচ ধানকাট শ্রমিককে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
উদ্ধারকৃতরা হলেন— মোঃ শাকিব (১৯), পিতা- আশরাফুল, আকবর (৩০), পিতা- লতিফ, হেলাল (২৫), পিতা- আব্দুল খালেক, জাকির (৪৫), পিতা- জব্বার ও মমিন (৩৫), পিতা- ইসরাইল হক। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তারা টাঙ্গাইল জেলার ঘাটাইলে ধান কাটার কাজে যান। কাজ শেষে বুধবার ভোরে ট্রাকে করে বাড়ি ফেরার পথে ফুলবাড়ীর ঢাকা মোড় এলাকায় পৌঁছালে ট্রাকচালক তাদের নামতে বলেন। তবে কোনো সাড়া না পেয়ে চালক ট্রাক থেকে নেমে তাদের অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাদের রাস্তার পাশে রেখে ট্রাকটি নিয়ে রংপুরের দিকে চলে যান।
সকালে স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ফুলবাড়ী থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের টহল দল ঘটনাস্থলে গিয়ে অচেতন অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল লতিফ শাহ বলেন, বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd