• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৩তম সাধারণ সভা

আব্দুর রাজ্জাক / ১২৪ জন দেখেছেন
আপডেট : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
প্রধান অতিথির বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) ক’ অঞ্চলের ডিরেক্টর মো. জিল্লুর রহমান। ছবি: পল্লীবার্তা

দিনাজপুর সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৩তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত সাধারণ সভায় সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ খোরশীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) ক’ অঞ্চলের ডিরেক্টর মো. জিল্লুর রহমান।

দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কাল্ব) এর সহযোগিতায় এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. হাফিজুর রহমান, দিনাজপুর ক্লাস্টার প্রতিনিধি পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, সেক্রেটারি ও বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মো. একরাম হোসেন তালুকদার।

এর আগে সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সেক্রেটারি মো. কামরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd