• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [gtranslate]

হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ৬৬ জন দেখেছেন
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

৫ এপ্রিল ২০২৬ বিকাল ৫ টা ১০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ মিনাপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন সীমান্ত পিলার ৩৫৩/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদারিগ্রাম নামক এলাকায় ভুট্টা ক্ষেতের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৩৬,০০০/- (ছত্রিশ হাজার) টাকা।

উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd