• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]

দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির পৃথক অভিযান

ইউসুফ আলী, দিনাজপুর / ৩৮৬ জন দেখেছেন
আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ০২টি পৃথক বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে আসামীসহ ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে আসামীবিহীন বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ জানুয়ারি ২০২৬ রাত ২০১০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরেমেশ্বরপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২ থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তেতরা নামক স্থান হতে ০১ জন আসামীসহ ৩৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোটরসাইকেল আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামী-মোঃ মাসুদ রানা (২৮), পিতা-মোঃ শরিফুল ইসলাম, গ্রাম-তেতরা, পোস্ট-মাহেরপুর, থানা-বোচাগঞ্জ, জেলা-দিনাজপুর।

এছাড়া গত ২৬ জানুয়ারি ২০২৬ রাত ২১৩৫ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দেরহাট বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন সীমান্ত পিলার ৩৩৪/৪-এস থেকে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চেয়ারম্যানপাড়া নামক স্থানে লিচু বাগানের মধ্যে তল্লাশী চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেল এর সর্বমোট সিজার মূল্য ১,০০,৮০০/- (এক লক্ষ আটশত) টাকা।

আটককৃত আসামীকে মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া আসামীবিহীন আটককৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য ২৭শে জানুয়ারি-২০২৬ মঙ্গলবার দিনাজপুর ৪২ বিজিবি কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd