• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
 রাস্তার পাশে অচেতন অবস্থায় ৫ জন ধানকাটা শ্রমিক উদ্ধার জেলা পরিষদ প্রশাসকের অরবিন্দ শিশু হাসপাতাল পরিদর্শন মোজাম্মেল বিশ্বাসের গ্রন্থ নিয়ে দিনাজপুর লেখক ফোরাম এর পাঠ পর্যালোচনা দিনাজপুরে বিশ্ব অটিজম দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  দিনাজপুরে আইডিইবি’র নতুন সভাপতি মিনারুল ইসলাম খান ও সা. সম্পাদক মনজূর মুর্শেদ সুমন বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার সংকটের মহাপ্রলয় ও বাংলাদেশের অর্থনৈতিক রক্ষাকবচ সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন

হাবিপ্রবির ২০২৬ শিক্ষাবর্ষের প্রথম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাবিপ্রবি প্রতিনিধি, দিনাজপুর / ১৭৫ জন দেখেছেন
আপডেট : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের তিন দিনব্যাপী ভর্তি পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। সকাল ৯.৩০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তিনটি শিফটে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, এ সময় আরও সাথে ছিলেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম।
পরিদর্শন শেষে ভাইস-চ্যান্সেলর বলেন,ভর্তি পরীক্ষার সার্বিক আয়োজন ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভর্তি পরীক্ষার্থী ও তাদের সাথে আগত অভিভাবকগণের যেন কোন প্রকার ভোগান্তি না হয় সেদিকে আমরা গুরুত্ব দিয়েছি।
পরীক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা,ওয়াসরুম, মেডিকেল সুবিধা,অসুস্থ/পঙ্গু/প্রতিবন্ধী পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেয়ার ব্যবস্থা, সিট প্ল্যানসহ বিস্তারিত রোডম্যাপ টাঙিয়ে দেওয়াসহ বিভিন্ন সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ভাইস-চ্যান্সেলর দেশের বিভিন্ন জেলা থেকে আগত অভিভাবকদের সঙ্গে কথা বলেন এবং পরীক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন।
আজকের ‘এ’ ইউনিটের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩০ হাজার ২৭৫ জন, উপস্থিতির হার শতকরা ৮১ ভাগ।
এদিকে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে চিত্রাঙ্কন ও আলপনা একেছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় নানা ধরণের উদ্যোগ গ্রহণ করেছে।
প্রসঙ্গত, এ বছর ১৭৯৫ টি আসনের বিপরীতে ৯৪ হাজার ২৭৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd