• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মাতৃবিয়োগে শোকস্তব্ধ দিনাজপুর দিনাজপুরে বাছুর প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশের দাবিতে মানববন্ধন শব্দের প্রদীপ জ্বেলে এশিয়া পোস্ট: দিনাজপুরে সত্যের নতুন অভিযাত্রা বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার দিনাজপুরে নতুন কুঁড়ি স্পোর্টস এর পুরস্কার বিতরণ দিনাজপুরে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে ট্রাক ধর্মঘট জনসংগঠনের জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত এবার কোরবানি হাট কাঁপাতে দিনাজপুরে প্রস্তুত ২৫ মণ ওজনের “রংবাজ” ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর 

দিনাজপুরের ৬ আসনে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, একজনের স্থগিত

আব্দুর রাজ্জাক / ১২৯ জন দেখেছেন
আপডেট : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
oplus_2

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে দিনাজপুরের ৬টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার তাঁর মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে দিনাজপুর-৫ আসন ও দিনাজপুর-৬ আসনের ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়।
এর মধ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ঋণ খেলাপির দায়ে আমজনতার দলের প্রার্থী মোঃ ইব্রাহিম আলী মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া অন্য ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে দিনাজপুন-৬ (বিরামপুর-হাকিমপুর- নবাবগঞ্জ-ঘোড়াঘাট)  আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শাহ ও অপর স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল্লাহ’র মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের দাখিলকৃত তালিকায় স্বাক্ষরের গড়মিল থাকায় এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এ আসনে বিএনপির এ জেড এম জাহিদ হোসেন ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
দিনাজপুর–৬ আসনে (হাকিমপুর, বিরামপুর, ঘোড়াঘাট ও নবাবগঞ্জ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও প্রয়াত সাবেক দপ্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ বিকেলে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে দিনাজপুর–৬ আসনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য আনোয়ারুল ইসলামের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
মনোনয়ন বৈধতার পর জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম বলেন,জনগণের সেবায় হয়ে তাদের মূল লক্ষ্য।
মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রতিক্রিয়ায় বিএনপি মনোনীত প্রার্থী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন,এই আসনের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার শক্তি।
এর আগে শুক্রবার ২ জানুয়ারী বাছাইয়ের প্রথম দিনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১জনের মনোনয়ন বাতিল, দ্বিতীয় দিন শনিবার ৩ জানুয়ারি দিনাজপুর-৩ (সদর) আসনে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়ন বাতিল করা হয়। মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
মনোনয়ন বৈধ ঘোষণার মধ্য দিয়ে দিনাজপুর–৬ আসনে নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে গতি পেল প্রার্থীদের প্রচারণা ও রাজনৈতিক তৎপর
 রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম জানান প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষে ৪৮ জন প্রার্থীর মধ্যে ৪২ জনের মনোনয়ন বৈধ। তিনজনের মনোনয়ন অবৈধ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। দিনাজপুর সদর ৩ আসনে বেগম খালেদা জিয়া মৃত্যুজনিত কারণে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী তার মনোনয়ন স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর ৪৮টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনে স্থগিত করা হয়। আর ৪৩ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd