• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]

ঘোড়াঘাটে শীতে আগাম বার্তায় ব্যস্ত সময় পার করছে লেপ তোষকের কারিগররা

আজহারুল ইসলাম সাথী, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ৩৪ জন দেখেছেন
আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় শীতের আগাম বার্তায় লেপ-তোষকের কারিগররা ব্যস্ত হয়ে উঠেছেন। বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য লেপ-তোষক তৈরি করে মজুদ করছেন আবার কেউবা পছন্দের চাহিদা মতো লেপ-তোষকর, বালিশ বানাতে শুরু করেছে।

উপজেলার বিভিন্ন হাট বাজার দেখা গেছে, কাপড় ও তুলার মান বুঝে লেপ-তোষকের দাম নির্ধারণ করা হয়। বর্তমানে ৪/৫ হাত লেপ-তোষক ১০০০ টাকা থেকে ১২০০শত টাকা দরে বিক্রি হয়। লেপ তোশকের কারিগররা জানান,প্রতিটি লেপের মজুরি বাবদ পান ২০০ থেকে ৩০০ টাকা। তবে কাপড় ও তুলার দাম বেশি হওয়ায় এ বছর লেপ-তোষকের দাম একটু বেশি। তারপরও চাহিদার মতলেপ-তোষকর, বালিশ তৈয়রী পরিবারের সদস্যদের।

ইতিমধ্যে এ উপজেলায় শীত পড়তে শুরু করেছে। রাত ১০টার পর থেকে সকাল পর্যন্ত বর্তমানে ঠান্ডা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে কুয়াশাও ঝরছে। এ সময় গরম কাপড় ব্যবহার না করে রাতে ঘুমানো যায় না। লোকজন তাই নিজের ও পরিবারের সদস্যদের জন্য লেপ-তোষক,বালিশ সংগ্রহ করছে। এলাকার রিতি হিসাবে নতুন মেয়ে জামায়কে শীত এলে নেপ তোষক,বালিশ দিতে হয়। সে সাথে চাহিদা বেরেছে লেপ-তোষক তৈরির কাজ ।

উপজেলার বিভিন্ন হাটবাজারে গড়ে উঠেছে স্থায়ী, অস্থায়ী লেপ-তোষক তৈরির দোকান। এ কাজে নিয়োজিত কারিগর রিপন জানান, এ বছর শীতের তীব্রতা প্রথম থেকেই একটু বেশি হবে বলে মনে হচ্ছে। তাই কাজের চাপ বারছে । এ সময় লোকজন বাড়িতে ব্যবহারের জন্য লেপ- তোষক,বালিশ তৈরি করতে আসছেন। ঘোড়াঘাট উপজেলায় প্রায় ৩০ থেকে ৪০ টি লেপ-তোষকের দোকান রয়েছে। এ সব দোকানের কারিগররা এখন খুবই ব্যস্ত সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd