• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দিনাজপুরে উজানভাটি সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হরিপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক দিনাজপুর ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি অতর্কিত হামলার শিকার হেমায়েত আলীর ৫৭ তম মৃত্যুবার্ষিকীতে চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ তদন্তে দুদক দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনাজপুর লেখক ফোরামের সাহিত্য আড্ডা বয়স্ক-বিধবা ও প্রতিবন্ধীসহ বিভিন্ন ভাতায় আবেদন শেষ ১৫ আগস্ট দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয় ঘোড়াঘাটে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার আইনজীবী জামাতার বিরুদ্ধে শ্বশুরের জমি দখল চেষ্টা ও হয়রানির অভিযোগ 

দিনাজপুরে উজানভাটি সাহিত্য সংস্কৃতি পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর / ৩২ জন দেখেছেন
আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

“স্বপ্নহীন নই, আশাহীন বন্য খাঁচায় করব না বসবাস” স্লোগানে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল দিনাজপুরের খানসামা পাকেরহাটের সংগঠন উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদ।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সংগঠনটি সাহিত্য বৈঠক, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও উজানভাটি চতুর্থ বর্ষপূর্তি স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করে।

১৪ আগস্ট শুক্রবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠান চলে বিকেল ৩টা হতে রাত ৯টা পর্যন্ত। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার। পবিত্র কোরআন তেলাওয়াত, পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব সমাপ্ত করা হয়। কবি মোঃ মাহাবুর রহমান ফার্সি কোরআন তেলাওয়াত ও কবি মহাদেব চন্দ্র রায় গীতা পাঠ করেন। জাতীয় সংগীত পরিবেশন করা হয় সমবেত কন্ঠে।

ছবি: পল্লীবার্তা

এরপর তিনটি পর্বে বিভিন্ন স্থান হতে আগত কবিদের কবিতা পাঠ, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মোড়ক উন্মোচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন করা হয়। বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত প্রথম পর্বে পর্ব প্রধান ছিলেন উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যকরী সদস্য কবি মাখন চন্দ্র রায়।

স্বাগত বক্তব্য দেন উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক ডি এম মুজির।

আলোচনা করেন শব্দের জাদুকর খ্যাত মহাকবি দ্বিজেন্দ্রনাথ ব্যানার্জী, কবি ও ছড়াকার লুৎফর রহমান, কবি ও কলামিস্ট বাসব রায়, কবি ও সাহিত্য সমালোচক নিরঞ্জন রায়, কবি আজহারুল ইসলাম আল আজাদ, কবি সংগঠক ও সম্পাদক রইজ উদ্দিন রকি এবং কবি ও বাচিক শিল্পী মোমিনুল ইসলাম জুয়েল, নজরুল পাঠাগার ও ক্লাবের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদকবামোশাররফ হোসেন নান্নু।

কবিতা পাঠ করেন মাহবুব আলি, সাইফুল ইসলাম, প্রকাশ চন্দ্র রায়, মাহবুব হাসান, চন্দন চন্দ্র মহন্ত, নন্দন চন্দ্র মহন্ত, ডা. আমজাদ হোসেন শাহ, লতিফ প্রামাণিক, মাহবুবা আখতার, আনজুমান লাকী প্রমুখ। উদ্বোধনসহ প্রথম পর্ব সঞ্চালন করেন গবেষক ও সাংবাদিক আজহারুল আজাদ জুয়েল।
দ্বিতীয় পর্বে পর্ব প্রধান ছিলেন উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের সহ-সভাপতি কবি কিরণ বালা রায়।

আলোচনা করেন কবি ও গবেষক বিধান দত্ত, কবি ও সমালোচক মাসুদ মুস্তাফিজ, কবি ও গীতিকার শেখ আবদুল আউয়াল, কবি মোহাম্মদ আলী শাহ সিকান্দার, বিভাগীয় লেখক পরিষদ, দিনাজপুর এর সভাপতি ওয়াসিম আহমেদ শান্ত, কবি রাজ্জাক দুলাল, কবি অনন্য আমিনুল প্রমুখ।

কবিতা পাঠ করেন হযরত আলী, মঞ্জনা, এ কে এম শাহজাহান সরকার, আশরফি চৌধুরী জলি, কৈলাশ চন্দ্র রায়, কবি মোঃ মাহাবুর হাসান মাহাবুব, রাগিব চৌধুরী, মহাদেব চন্দ্র রায়, সোহাগ রানা, কালীপদ রায়, নিখিল সারথী শর্মা, টি এইচ বকুল, আখিম আলী, আলতাফ হোসেন, শেখ সাইদুল ইসলাম সাজু, কালীপদ রায়, প্রীতি প্রভা রায়, মির্জা ইকবাল বেগ প্রমুখ।

সন্ধ্যার পর শুরু হওয়া তৃতীয় পর্বে পর্ব প্রধানের দায়িত্ব পালন করেন দিনাজপুর লেখক ফোরামের সভাপতি ও দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল। এ পর্বের সূচনায় গান পরিবেশন করেন মিনা সুলতানা।

স্বাগত বক্তব্য রাখেন উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার। তার সঞ্চালনায় আলোচনা করেন দৈনিক উত্তরবাংলা সম্পাদক মতিউর রহমান, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা উদীচীর সভাপতি প্রফেসর জলিল আহমেদ, কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস প্রমুখ। কবিতা পাঠ করেন মেহেনাজ পারভীন, ইয়াসমিন আরা রানু, তহমিনা খাতুন, কাওকাবুন নেছা, মকিদ হায়দার, কবি মিম সিজার, মামুনুর রহমান জুয়েল।

পরে ‘উজানভাটি’ প্রকাশনা ২০২৬ এর মোড়ক উন্মোচন ও গুণী সাহিত্যিকদের সম্মাননা প্রদান করেন দৈনিক উত্তর বাংলা সম্পাদক মতিউর রহমান, দিনাজপুর প্রেসক্লাব সভাপতি স্বরুপ বকশী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর জেলা উদীচীর সভাপতি প্রফেসর জলিল আহমেদ, কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, কবি মাসুদ মুস্তাফিজ, আজহারুল আজাদ জুয়েল প্রমুখ।

উজানভাটি সম্মাননা- ২০২৬ প্রাপ্তগণ হলেন কবি ও গবেষক প্রফেসর মোজাম্মেল বিশ্বাস, কবি ও গীতিকার শেখ আবদুল আউয়াল, কবি, সম্পাদক ও সংগঠক রইজ উদ্দিন রকি, কবিতার মাটি বাংলাদেশ এর সভাপতি তাইজুল মন্ডল, বহুমাত্রিক লেখক সৈয়দা রুখসানা জামান শানু এবং কবি সাহারা খাতুন সুরভী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd