• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]

মহাসমাবেশে যোগ দিতে ঢাকার উদ্দেশ্যে আটোয়ারী গ্রাম পুলিশ সদস্যদের যাত্রা

হৃদয় কুমার, আটোয়ারী (পঞ্চগড়) সংবাদদাতা / ১৩ জন দেখেছেন
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

​আসন্ন গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ অংশ নিতে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা। যাত্রাকালে আটয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় উপস্থিত থেকে তাদের বিদায় ও শুভকামনা জানান।

​আগামীকাল ৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাজধানী ঢাকার তেজগাঁওস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত মহাসমাবেশে যোগদানের মাধ্যমে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ের জোরালো ভূমিকা রাখতে আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।

​মহাসমাবেশকে সফল ও সার্থক করতে আটোয়ারী উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকার এই মহাসমাবেশ থেকে তাদের পেশাগত মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd