• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]

বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

আব্দুর রাজ্জাক, দিনাজপুর: / ২ জন দেখেছেন
আপডেট : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান, বিরল সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করেছে।

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে পাশাপাশি চোরাচালান ও মাদকের অবৈধ প্রবেশপথ হিসেবে ব্যবহার করতে তৎপর অপরাধী চক্রের বিরুদ্ধে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। নিয়মিত টহলের পাশাপাশি সম্ভাব্য চোরাচালান রুটগুলোতে বিশেষ নজরদারি ও প্রয়োজন অনুযায়ী আকস্মিক অভিযান পরিচালনার মাধ্যমে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও কার্যকর রাখা হচ্ছে।

এরই অংশ হিসেবে, সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে ৩১ অক্টোবর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২বিজিবি) এর অধীনস্থ ধর্মজান বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭০,৫০০/- (সত্তর হাজার পাঁচশত) টাকা।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত চোরাচালানিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে অপরাধী চক্রের কোনো অপতৎপরতাই নজর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চোরাচালান ও মাদকের বিরুদ্ধে বিজিবি কঠোর ও আপসহীন অবস্থানে রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব এবং কার্যকর নজরদারির মাধ্যমে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। সীমান্তের নিরাপত্তা অক্ষুণ্ন রাখা এবং চোরাচালান চক্রের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে আমাদের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও সংবাদ পড়ুন
bdit.com.bd