আসন্ন গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ অংশ নিতে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার গ্রাম পুলিশ সদস্যরা। যাত্রাকালে আটয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় উপস্থিত থেকে তাদের বিদায় ও শুভকামনা জানান।
আগামীকাল ৭ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে রাজধানী ঢাকার তেজগাঁওস্থ জাতীয় প্যারেড গ্রাউন্ডে এই ঐতিহাসিক গ্রাম পুলিশ মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত মহাসমাবেশে যোগদানের মাধ্যমে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া ও অধিকার আদায়ের জোরালো ভূমিকা রাখতে আটোয়ারী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রাম পুলিশ সদস্যরা নির্ধারিত সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন।
মহাসমাবেশকে সফল ও সার্থক করতে আটোয়ারী উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রস্তুতি লক্ষ্য করা গেছে। রাজধানী ঢাকার এই মহাসমাবেশ থেকে তাদের পেশাগত মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
-:সম্পাদকীয় কার্যালয়:-
নির্বাহী সম্পাদক: আব্দুর রাজ্জাক
উপশহর, দিনাজপুর-৫২০০।
ই-মেইল ঠিকানা: pallibartadnj@gmail.com
বার্তা ও বাণিজ্যিক বিভাগ: +৮৮০ ১৮১৬ ৯৪৫ ৭৪৪
© স্বত্ব সংরক্ষিত পল্লীবার্তা© ২০২৫